Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুর্গাপুজো স্পেশ্যাল : ধনিয়া পোস্ত চিকেনে ষোলোআনা বাঙালিয়ানা
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

পুজো মানে কী শুধুই বাঙালি খাবার দাবার। একেবারেই না। বাঙালি এখন আর শুধু ভেতো নেই। কন্টি, চাইনিস, থাই, কন্টি, লেবানিজ, জাপানি সব স্বাদেই অভ্যস্ত এখন খাদ্যরসিক বঙ্গজাতি। যতই হোক বাঙালি তো। বাঙালি রসনা দিয়েই শুরু হোক পুজোর খাওয়াদাওয়া।
বাঙালি মানেই পোস্ত, পোস্ত মানেই বাঙালি। আর সেই পোস্ত দিয়েই হয়ে যাক ধনিয়া পোস্ত চিকেন।
পরিবেশন - ৩-৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২ ঘন্টা
রান্নার সময় - ৪০ মিনিট
উপকরণ
- মুরগীর মাংস - ১ কেজি (মাঝারি টুকরো)
- আদা-রসুন বাটা - ২ টেবিল চামচ
- পেঁয়াজ - ২টি (বড় মাপের মিহি করে কুচি করা)
- দই - ২ বড় চামচ
- কাঁচা লঙ্কা - ৪টি
- শুকনো লঙ্কা - ১টি ফোড়নের জন্য
- কালো জিরে - ১/২ চা চামচ ফোড়নের জন্য
- ধনে পাতা - ১ কাপ (কুচনো)
- পোস্ত - ৪ টেবিল চামচ (জলে ভেজানো)
- হলুদ গুঁড়ো - ১ চিমটে
- নুন - স্বাদ মতো
- সরষের তেল - ৩ টেবিল চামচ
- জল - ২ কাপ
- সাজানোর জন্য ২ চামচ কুচনো ধনেপাতা
পদ্ধতি
- ভেজানো পোস্ত, ধনেপাতা ও কাঁচালঙ্কা একসঙ্গে মিক্সিতে ভাল করে পিষে নিন। এতে দইটা দিয়ে আবারও ভাল করে পেস্ট করে দিন। যেন মিহি একটা পেস্ট তৈরি হয়।
- এবার মাংস ভাল করে ধুয়ে নিন।
- মাংসের মধ্যে পোস্তর পেস্ট, হলুদ দিয়ে ভাল করে ম্যারিনেট করে রেখে দিন প্রায় ২ ঘন্টা।
- মাংস ম্যারিনেট হয়ে গেলে একটি কড়াইয়ে তেল দিন।
- তেল ভাল করে গরম হলে তাতে শুকনো লঙ্কা ও কালোজিরে ফোড়ন দিন।
- এরপর এতে পেঁয়াজ দিয়ে দিন।
- ৫-৭ মিনিট হাল্কা আঁচে ভাল করে ভাজতে থাকুন।
- এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিন। আরও ৫-৭ মিনিট ভাল করে ভাজুন হাল্কা আঁচে। দেখবেন যাতে তলায় লেগে না যায়।
- এবার এতে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিন। নুন দিন।
- ভাল করে কসাতে থাকুন। (প্রেসার কুকারে করবেন না।)
- ১৫ মিনিট কসানো হয়ে গেলে তাতে অর্ধেক জল দিয়ে দিন। ঢাকা দিয়ে আরও ১৫ মিনিট রান্না করুন।
- মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নেবেন তলা ধরে যাচ্ছে নাতো।
- এবার বাকি জলটা দিয়েও আরও ১০ মিনিট রান্না করুন।
- আপনি যদি ঢোল ঢোল চান তাহলে একটি জল দিতে পারেন।
- রান্না হয়ে গেলে উপর থেকে ১ টেবিল চামচ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। ধনেপাতা কুচি ও চেরা কাঁচালঙ্কা দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery durga puja 2014 chicken non veg non veg recipes রান্নাবান্না দুর্গা পুজো ২০১৪ মুরগীর মাংস আমিষ আমিষ প্রণালী durga pujo special
English summary



Click it and Unblock the Notifications