আলু-পটলের তরকারি খেয়ে বিরক্ত? স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন দুধ পটল

Posted By:

পটল সারা বছরই পাওয়া যায়। বেশিরভাগ সময়ই পটল ভাজা, আলু পটল বা পটল চিংড়ি হয়ে থাকে। একঘেয়ে আলু পটলের সবজি না খেয়ে জিভের স্বাদ বদল করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন নতুন রেসিপি, দুধ পটল। কী ভাবে বানাবেন? রইল সহজ রেসিপি।

Dudh potol recipe

দুধ পটল তৈরির উপকরণ

৫০০ গ্রাম পটল

তেজপাতা

ছোট এলাচ

লবঙ্গ

দারুচিনি

১ চা চামচ জিরে গুঁড়ো

১ চা চামচ ধনে গুঁড়ো

এক কাপ দুধ

স্বাদমতো নুন ও চিনি

১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

হাফ চা চামচ ঘি

আরও পড়ুন : পটল রান্না করুন এই ভাবে, ছোট বড় সবাই খাবে চেটেপুটে!

দুধ পটল তৈরির পদ্ধতি

১) সব কটা পটলের অল্প খোসা রেখে ছাড়িয়ে নিতে হবে।

২) তারপর খোসা ছাড়ানো পটল ধুয়ে সামান্য নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখুন ৫ মিনিট।

৩) কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে পটলগুলো ভাল করে ভেজে তুলে নিন।

৪) ওই তেলের মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ফোড়ন দিন। এর পর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিন।

৫) মশলা কষানো হলে ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও ২ মিনিট কষিয়ে নিন।

৬) এরপর এর মধ্যে এক কাপ মতো দুধ ঢেলে দিন। আন্দাজ মতো নুন ও চিনি দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

৭) তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেশান। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করুন।

৮) এবার ৪-৫ টা চেরা কাঁচালঙ্কা, অল্প ঘি মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করুন। তৈরি আপনার দুধ পটল!

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 2, 2022, 19:00 [IST]
X
Desktop Bottom Promotion