Doi Pomfret Recipe : ছুটির দিনে পাতে থাক গরম ভাত আর দই পমফ্রেট, দেখে নিন রেসিপি

Posted By:

অনেকেরই পছন্দের মাছ পমফ্রেট। সামুদ্রিক এই মাছের সবচেয়ে সুবিধে হল, কাঁটা বাছার ঝক্কি নেই। আর স্বাদেও আসাধারণ! গরম গরম ভাতের সঙ্গে পমফ্রেট কারি থাকলেই খাওয়া এক্কেবারে জমে যায়। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দই পমফ্রেট রেসিপি। সাদা ভাতের সঙ্গে দারুণ জমবে এই পদটি।

Doi Pomfret Recipe

উপকরণ

৫-৬ পিস পমফ্রেট মাছ

স্বাদমতো নুন

হলুদ গুঁড়ো

লঙ্কা গুঁড়ো

রসুন বাটা

আদা বাটা

১ টেবিল চামচ লেবুর রস

সাদা তেল পরিমাণমতো

কালো জিরে

মাঝারি সাইজের ২টো পেঁয়াজ

কাঁচা লঙ্কা

টমেটো কুচি

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

হাফ কাপ টক দই

পরিমাণমতো গরম জল

গরম মশলা গুঁড়ো

ধনেপাতা কুচি

তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছগুলো ভাল করে ধুয়ে ছুরি দিয়ে মাছের দুই পিঠ হালকা করে চিরে নিন। এতে মশলা মাছের ভিতরে ঢুকবে।

২) এবার নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা এবং লেবুর রস দিয়ে মাছগুলো ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন।

৩) কড়াইতে তেল গরম করে মাছগুলো ভাল করে ভেজে তুলে নিন।

৪) এর পর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। কাঁচা লঙ্কা কুচি ও টমেটো কুচি দিয়ে ভাজুন কিছুক্ষণ।

৫) এবার নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা ও সামান্য জল দিয়ে মশলাটা ভাল করে কষিয়ে নিন।

৬) মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিন ফেটানো টক দই। মশলার সঙ্গে দই ভাল করে কষিয়ে নিন।

৭) মশলা কষানো হলে পরিমাণমতো গরম জল এবং গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে নিন। তারপর ভাজা মাছগুলো দিয়ে দিন। ওপরে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিন। আরও কিছুক্ষণ রান্না করে নিন।

৮) ঝোল সামান্য কমে এলে ওপরে পরিমাণমতো ধনেপাতা কুচি ছড়িয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিন।

৯) গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দই পমফ্রেট।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion