Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নিরামিষের দিনে রেঁধে ফেলুন দই ফুলকপি, রইল রেসিপি
শীতের সবজি বলতে প্রথমেই মনে আসে ফুলকপির কথা। নিরামিষ ও আমিষ, দুই উপায়েই রান্না করা যায় এই সবজি। ফুলকপির সব রকমের রান্নাই অত্যন্ত সুস্বাদু হয়। আজ শিখে নিন দই ফুলকপির রেসিপি। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণেই বানিয়ে ফেলতে পারবেন এই পদ।
উপকরণ
১টা ফুলকপি, ১টা আলু, টমেটো কুচি, ফেটানো টক দই, আদা কুচি, কড়াইশুঁটি, ধনেপাতা কুচি, তেজপাতা, গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদমতো চিনি ও নুন, রান্নার জন্য সাদা তেল বা ঘি।

রান্নার পদ্ধতি
ফুলকপি ও আলু ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে ফেলুন। ফুলকপি ও আলুর টুকরোয় হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ফুলকপি ও আলু আলাদা আলাদা করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিন। টমেটো গলে গেলে আদা কুচি দিয়ে কষিয়ে নিন খানিকক্ষণ।
এ বার কড়াইতে সব গুঁড়ো মশলা, নুন, চিনি এবং সামান্য জল দিয়ে কষিয়ে নিন ভালো করে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটানো দই দিয়ে নাড়তে থাকুন। দইটা মশলার সঙ্গে মিশে গেলে পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন। কাঁচালঙ্কা ইচ্ছা হলে দিতে পারেন।
ঝোল ফুটে উঠলে কড়াইতে ভাজা ফুলকপি, আলু ও কড়াইশুঁটি দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না হতে দিন কিছুক্ষণ। সবজি সেদ্ধ হয়ে গ্রেভি মাখা মাখা হয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন দই ফুলকপি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications