Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বাড়িতেই বানিয়ে ফেলুন ঢাকাই ভুনা চিংড়ি, দেখে নিন রেসিপিটি
বাঙালি মানেই খাদ্যরসিক। নতুন নতুন সুস্বাদু রান্না খেতে প্রত্যেক বাঙালিই পছন্দ করে। আর, রান্না যদি তেল, মশলা দিয়ে বেশ কষিয়ে হয় তাহলে জমিয়ে খাওয়াও যায়। কথায় আছে, 'মাছে-ভাতে বাঙালি'। তাই, অন্যান্য পদ আর যাই থাকুক না কেন, তার সাথে একটা মাছের পদ যোগ হওয়া চাই চাই। কারণ, বাঙালি কবজি ডুবিয়ে খেতে না পারলে, মনটা ঠিক শান্তি পায় না।
তাই, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ির একটি নতুন রেসিপি। খুব বেশি কঠিন কিছু না, সহজ কিছু উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলা সম্ভব ঢাকাই ভুনা চিংড়ি। দেখে নিন রেসিপিটি -
উপকরণ
১) বাগদা চিংড়ি - চারটি
২) সর্ষে তেল - তিন টেবিল চামচ
৩) হলুদ গুঁড়ো - আধ চা চামচ
৪) ধনে গুঁড়ো - এক চা চামচ
৫) জিরে গুঁড়ো - এক চা চামচ
৬) লঙ্কা গুঁড়ো - এক চা চামচ
৭) নুন - স্বাদমতো
৮) পেঁয়াজ বাটা - তিন টেবিল চামচ
৯) আদা বাটা - এক টেবিল চামচ
১০) রসুনবাটা - এক টেবিল চামচ
১১) পোস্ত বাটা - এক চা চামচ
১২) গরম মশলা গুঁড়ো - এক চা চামচ
১৩) কাঁচা লঙ্কা - চারটি
১৪) ধনেপাতা কুচি - এক টেবিল চামচ
আরও পড়ুন : স্পেশাল কিছু নিরামিষ রেসিপি, যা আপনার জিভে জল আনবেই
কীভাবে বানাবেন
১) প্রথমে, কড়াইতে সর্ষে তেল দিয়ে তাতে চিংড়ি মাছগুলি সামান্য ভেজে তুলে নিন।
২) ওই একই তেলে রসুন, আদা, পেঁয়াজ বাটা ভাল করে কষিয়ে নিন।
৩) বাটিতে সব গুঁড়ো মশলা জল দিয়ে মিশিয়ে ভাল করে পেস্ট তৈরি করে নিন।
৪) এরপর, কষিয়ে রাখা বাটা মশলার সঙ্গে পেস্টটি যোগ করুন এবং ভাল করে কষে নিন।
৫) এবার, মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে, চিংড়ি ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে নাড়ুন।
৬) এরপর, পোস্ত বাটা দিয়ে ভাল করে মেশান। তারপর, চাপা দিয়ে দিন।
৭) হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications
