ডিমের একঘেয়ে পদ খেয়ে বিরক্ত? এবার চেখে দেখুন ধাবা স্টাইল এগ ভুর্জি!

Posted By:

ঘরে রান্না করার মতো কিছু না থাকলে ডিম দিয়েই কাজ চালিয়ে নেওয়া হয়। বেশিরভাগ সময়ই ডিম সেদ্ধ, অমলেট, ডালনা বা কারি করেই খাই আমরা। তবে সেই একই ডিম সেদ্ধ বা ডিমের ডালনা খেতে মোটেই ভাল লাগে না। ইচ্ছে হয় স্বাদ বদলাতে। তাই আজ আপনাদের জন্য রইল ধাবা স্টাইল এগ ভুর্জি রেসিপি। চটজলদি বানিয়েও ফেলা যায়, আর খেতেও অসাধারণ! ভাত, রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারেন ডিমের এই পদ। দেখে নিন কী ভাবে তৈরি করবেন।

এগ ভুর্জির উপকরণ
২টো কাঁচা ডিম, ৪টে সেদ্ধ ডিম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, সাদা তেল, পরিমাণমতো মাখন।

Egg Bhurji Recipe

এগ ভুর্জি বানানোর পদ্ধতি
ফ্রাইং প্যানে সাদা তেল আর মাখন একসঙ্গে গরম করে নিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হয়ে এলে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিন। মিনিট তিনেক মাঝারি আঁচে ভেজে নিন। তারপর টমেটো কুচি দিয়ে আরও দু'মিনিট মতো ভাজুন।

এবার একে একে সব গুঁড়ো মশলা দিন। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো এবং স্বাদমতো নুন দিয়ে ৩-৪ মিনিট ভেজে নিন। এতে ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে নিন।

টমেটো গলে গেলে এতে অল্প জল দিয়ে দিন। গ্রেভি ফুটতে শুরু করলে এতে ২টো ডিম ফাটিয়ে দিন। কম আঁচে মিনিট দুয়েক ভাজুন। সেদ্ধ ডিমগুলো গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিন। গরম মশলা গুঁড়ো ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিন। সব শেষে ২ টেবিল চামচ গলানো মাখন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল ধাবা স্টাইলের ডিমের ভুর্জি।

[ of 5 - Users]
Story first published: Saturday, July 1, 2023, 19:29 [IST]
X
Desktop Bottom Promotion