ধাবা স্পেশ্যাল কড়াই মটন বানান বাড়িতেই..

Posted By:

pic1

সামনেই শীতকাল আসছে। শীতকাল হচ্ছে এমন একটা সময় যখন খেয়েদেয়ে মজা আছে। একটু গুরুপাক খাবারেও শরীরে অস্বস্তি হবে না। তাই এই সময়ে অনায়াসে আপনি চেটেপুটে খেতে পারবেন মশলাদার মটন কারি।

খাঁশির মাংস অনেক পদ্ধতিতে রান্না করা যায়। আজ আমরা মটনের এমন একটি প্রণালী আপনাদের সঙ্গে ভাগ করে নেব যা সাধারণত পাঞ্জাবি হোটেল বা ধাবাতেই পাওয়া যায়। কিন্তু আজকের পর আপনার বাড়িতেই সেই স্বাদের খোঁজ মিলতে পারে। তাও আবার কোনও ঝঞ্ঝাট ছাড়াই।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন কড়াই মটন।

pic1

পরিবেশন : ২ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় ৪০ মিনিট

উপকরণ

  • খাঁসির মাংস - ২৫০ গ্রাম
  • টমেটো - ২ টো (কুচনো)
  • পেঁয়াজ বাটা - ১/৪ কাপ
  • রসুন বাটা - ১/২ টেবিল চামচ
  • আদা বাটা - ১/২ টেবিল চামচ
  • জিরে - ১/২ চা চামচ
  • কাঁচা লঙ্কা - ৩টি
  • দই - ১/৪ কাপ
  • গরম মশলা পাউডার - ১ চা চামচ
  • নুন - স্বাদ মতো
  • কাশ্মীরি লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
  • হলুদ - ১ চা চামচ
  • ধনেগুঁড়ো - ১/২ চা চামচ
  • তেজপাতা - ২ টি
  • তেল - ৩ টেবিল চামচ
  • pic1

প্রণালী

  • মটনের টুকরোগুলি ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন। এবার দই ও নুন মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন।
  • একটি কড়াইতে তেল গরম হতে দিন। এতে কাঁচা লঙ্কা ভাল করে ভেজে নিন। এবার ভাজা লঙ্কাগুলি তুলে নিন।
  • এবার এই তেলের মধ্যে শুধু মাংসের টুকরোগুলি তেলে দিয়ে দিন (ম্যারিনেশন) দিতে হবে না। সোনালি রং ধরা পর্যন্ত ভালভাবে ভাজুন। এবার মাংসের ভাজা টুকরোগুলি তুলে রাখুন।
  • ওই একই তেলে জিরে দিন। জিরে ফাটা পর্যন্ত অপেক্ষা করুন।
  • এর মধ্যে পেঁয়াজ বাটা দিন এবং ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এতে আদা-রসুন বাটা দিন । ২-৩ মিনিট ভাজুন।
  • এতে টমেটো দিয়ে দিন। ধনে পাউডার, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কাগুঁড়ো, হলিদ গুঁড়ো দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।
  • এর মধ্যে ম্য়ারিনেটের মিশ্রণটা দিয়ে দিন। ভাল করে মেশান।
  • এতে ভাজা মাংসের টুকরোগুলি দিয়ে দিন। নুন দিন। ঢাকা দিয়ে ১৫-২০ মিনিট হাল্কা আঁচে রান্না করুন।
  • মাংস ভাল ভাবে সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। ভাজা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন।
  • pic1

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion