Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অফিস যাওয়ার আগে ঝটপট কিছু বানাতে চান? ১৫ মিনিটে রেঁধে ফেলুন মেক্সিকান রাইস!
সকালে অফিস বেরোনোর তাড়া থাকে। তার মাঝে ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই বানাতে হয়। রকমারি রান্না করার সময় হাতে থাকে না। ঝটপট বানিয়ে ফেলা যায় এমন রান্নার খোঁজে থাকেন সকলে। আজ এমনই একটি রেসিপির হদিশ রইল আপনাদের জন্য। যা খেতে খুবই সুস্বাদু আর তৈরিও হয় খুব কম সময়ের মধ্যেই।
উপকরণ
দেড় কাপ বাসমতি চাল, রসুন কুচি, পেঁয়াজ কুচি, রঙবেরঙের ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, টমেটো পিউরি, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, ওরেগানো, ১-২ চামচ টমেটো সস, সেদ্ধ স্যুইট কর্ন, আড়াই কাপ জল, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণমতো সাদা তেল, স্বাদ অনুযায়ী লবণ।

প্রণালী
চালটা ভালো করে ধুয়ে আধ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। কড়াইতে তেল গরম করে রসুন কুচি ভেজে নিন। রসুনের একটু ভাজা হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ খানিকক্ষণ ভাজার পর চালের জল ঝরিয়ে কড়াইতে ঢেলে দিন।
চাল কয়েক মিনিট ভেজে নিয়ে ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি, টমেটো পিউরি, স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, ওরেগানো, টমেটো সস দিয়ে দিন। সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর জল ঢেলে দিন। মাঝারি আঁচে রান্না হতে দিন মিনিট পাঁচেক। ঢাকনা চাপা দেবেন না।
পাঁচ মিনিট পর সেদ্ধ ভুট্টা, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর ঢাকনা চাপা দিয়ে কম আঁচে আরও ৫-৬ মিনিট রান্না করুন। মিনিট দুয়েক পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবেন। প্রয়োজন হলে আরও একটু জল ছিটিয়ে দিতে পারেন। চাল ভালো মতো সেদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে একেবারে ঝরঝরে হলে নামিয়ে নিন। গরমাগরম উপভোগ করুন মেক্সিকান রাইস।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications