Chicken Posto Recipe: পোস্ত দিয়ে রেঁধে ফেলুন মুরগির মাংস, জমে যাবে মধ্যাহ্নভোজ!

Posted By:

পোস্ত বাঙালির অতি পছন্দের খাবার। আর মুরগির মাংস তো আট থেকে আশি সকলেই পছন্দ করেন। তবে পোস্ত দিয়ে চিকেন খেয়েছেন কখনও? এই দুইয়ের মিশেল কিন্তু মন জয় করতে পারে অসংখ্য ভোজনরসিকের। আজ আপনাদের জন্য রইল চিকেন পোস্ত বানানোর রেসিপি। ছুটির দিনে বানিয়ে ফেলুন জিভে জল আনা চিকেন পোস্ত।

Chicken Posto Recipe

চিকেন পোস্ত তৈরির উপকরণ

এক কেজি মুরগির মাংস

নারকেলের দুধ পরিমাণমতো

পরিমাণমতো পোস্ত বাটা

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি

২ চামচ আদা বাটা

কয়েক কোয়া রসুন

১ চামচ লঙ্কা গুঁড়ো

পরিমাণমতো সর্ষে তেল

স্বাদ অনুযায়ী লবণ

আরও পড়ুন: বিনা নোটিশে বাড়িতে অতিথি এসে পড়েছে? চটজলদি বানিয়ে ফেলুন মধু-সর্ষে দিয়ে চিকেন!

চিকেন পোস্ত তৈরির পদ্ধতি

১) মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন।

২) প্রেসার কুকারে সামান্য নুন ও জল দিয়ে চিকেন সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে তার স্টকটা আলাদা করে নিন।

৩) এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ হালকা ভেজে নিন। তারপর আদা বাটা, রসুন কুচি, লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে দিন।

৪) রান্না করার সময় জলের বদলে চিকেনের স্টকটা ব্যবহার করুন।

৫) মশলা ভাল করে কষানো হলে তাতে সেদ্ধ করে রাখা মুরগির মাংস দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিন। কিছুক্ষণ রান্না করুন।

৬) ১০-১৫ মিনিট রান্না করার পর পোস্ত বাটা ও নারকেলের দুধ দিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন।

৭) গ্রেভি খানিকটা শুকিয়ে এলে নামিয়ে নিন।

৮) গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিকেন পোস্ত।

[ of 5 - Users]
Story first published: Sunday, February 5, 2023, 14:19 [IST]
X
Desktop Bottom Promotion