Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
নিরামিষ পদে কী রাখবেন ভেবেই নাজেহাল? বানিয়ে ফেলুন সর্ষে পনির!
নিরামিষের দিন কী রান্না করা যায় এই নিয়ে সকলেই চিন্তায় পড়ে যান। ডাল, পোস্ত, শুক্তো প্রিয় হলেও, সবসময় একই রকমের পদ খেতে ভাল লাগে না। মাঝেমধ্যে একটু-আধটু স্বাদ বদল করতে সকলেই চায়। ঘরে যদি পনির থাকে, তাহলে তা দিয়ে বানিয়ে ফেলতে পারেন অসাধারণ স্বাদের সর্ষে পনির। খুব কম উপকরণে চটজলদি তৈরি করা যায় এই পদ। চলুন তবে দেখে নেওয়া যাক, কী ভাবে বানাবেন এই সর্ষে পনির।
সর্ষে পনিরের উপকরণ
২৫০ গ্রাম পনির, ২টো মাঝারি সাইজের আলু, ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে, ১ চামচ পোস্ত, ১ চামচ আদা বাটা, ১ চামচ জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, ২টো শুকনো লঙ্কা, ১টা তেজপাতা, স্বাদ অনুযায়ী চিনি ও নুন, রান্নার জন্য সর্ষে তেল।

সর্ষে পনির তৈরির পদ্ধতি
পনির ছোটো ছোটো চৌকো করে কেটে নিন। আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সর্ষে ও পোস্ত সামান্য জল দিয়ে বেটে নেবেন। কড়াইতে তেল গরম করে পনির হালকা ভেজে তুলে নিন। আলুও ভেজে নেবেন।
কড়াইয়ে আরও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা
ফোড়ন দিন। এতে আদা বাটা, জিরে গুঁড়ো দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে।
প্রয়োজনে অল্প জল দিয়ে মশলা কষান। তাহলে কড়াইতে মশলা লেগে যাবে
না।
মিনিট চারেক মশলা কষানোর পর ভেজে রাখা আলু দিয়ে দিন। খানিকক্ষণ
নাড়াচাড়া করে পরিমাণমতো জল ও নুন দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা চাপা
দিন।
আলু সেদ্ধ হলে এতে পনিরগুলো মিশিয়ে দিন। ঝোল ফুটে ফুটে খানিকটা কমে এলে সর্ষে-পোস্ত বাটা দিয়ে দিন এতে। চিনিও দেবেন। ভাল করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিন। নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবেন। ব্যস, তৈরি হয়ে গেল সর্ষে পনির! ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications