Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পটল চিংড়ি রান্না করুন এই ভাবে, চেটেপুটে খাবে বাড়ির বাচ্চা থেকে বুড়ো!
ইলিশ মাছ বাঙালির যতই প্রিয় হোক না কেন, ভোজনরসিকদের কাছে চিংড়ির কদরই আলাদা! সর্ষে চিংড়ি, চিংড়ির বাটি চচ্চড়ি, ডাব চিংড়ি, পোস্ত চিংড়ি, চিংড়ি মালাইকারির মতো লোভনীয় পদ সামনে পেলে কী আর মুখ ফেরানো যায়। চিংড়ির নানা মুখরোচক পদের মধ্যে অন্যতম পটল চিংড়ি। চলুন আজ শিখে নেওয়া যাক জিভে জল আনা পটল চিংড়ির সহজ রেসিপি।

পটল চিংড়ি তৈরির উপকরণ
৫০০ গ্রাম পটল
মাঝারি মাপের চিংড়ি কয়েকটা
শুকনো লঙ্কা ২টো
তেজপাতা ২টো
২টি বড় সাইজের আলু
২ চামচ আদা বাটা
২ টেবিল চামচ জিরে গুঁড়ো
পরিমাণমতো লঙ্কা গুঁড়ো
হাফ কাপ টক দই
স্বাদ মতো নুন
হলুদ গুঁড়ো
আধা টেবিল চামচ গোটা জিরে
পরিমাণমতো সর্ষে তেল
গরম মশলা গুঁড়ো
পটল চিংড়ি তৈরির পদ্ধতি
১) পটলের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে রাখুন। তারপর আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিন। সবজিগুলি ভালো করে ধুয়ে নিন।
২) চিংড়ির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ।
৩) দই, আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৪) এবার কড়াইতে সরষের তেল গরম করে চিংড়ি মাছগুলো ভেজে নিন।
৫) ওই তেলেই গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন।
৬) ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পটল ও আলু দিয়ে নাড়তে থাকুন।
৭) কিছু ক্ষণ পর মশলার পেস্ট দিয়ে কষাতে থাকুন।
৮) মশলা কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিন। পরিমাণমতো জল দিয়ে ফুটতে দিন কিছুক্ষণ।
৯) জল শুকিয়ে মাখামাখা হয়ে এলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
১০) গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা পটল চিংড়ি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications