Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আলু নয়, এবার পনির দিয়ে রেঁধে ফেলুন পোস্ত! রইল রেসিপি
পোস্তর নাম শুনলেই বাঙালির জিভে জল। গরম ভাতের সঙ্গে ডাল আর আলু পোস্ত বা পোস্তর বড়া হলেই জমে যায় সে দিনের আহার। তবে আলুর বদলে যদি পোস্তর সঙ্গে পনির দিয়ে রান্না করা যায়, তাহলে কেমন হয়? পোলাও, ফ্রায়েড রাইস অথবা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে পনির পোস্ত। দেখে নিন কী ভাবে বানাবেন।
পনির পোস্ত তৈরির উপকরণ
২৫০ গ্রাম পনির, একটা তেজপাতা, ২-৩টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ৩ টেবিল চামচ পোস্ত বাটা, কাজুবাদাম, কিশমিশ, কয়েকটা কাঁচালঙ্কা চেরা, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য তেল।

পনির পোস্ত তৈরির পদ্ধতি
পনির চৌকো করে কেটে নিন। তারপর নুন, হলুদ মাখিয়ে পনিরগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে টমেটো কুচি, লঙ্কা চেরা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাজুবাদাম ও কিশমিশ দিয়ে সব উপকরণ একসঙ্গে ভেজে নিন ভালো ভেবে।
টমেটো একেবারে গেলে এলে দিয়ে দিন পোস্ত বাটা। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিন, যাতে পোস্তর কাঁচা গন্ধ চলে যায়। এবার এক কাপ মতো জল দিয়ে মিশিয়ে নিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিন। মিনিট পনেরো কম আঁচে রান্না করুন। গ্রেভি একেবারে থকথকে হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেল পনির পোস্ত।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications