Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গরম ভাতের সঙ্গে খান সুস্বাদু পাবদা ভুনা, রইল রেসিপি
বাঙালির হেঁশেলে ইলিশ, চিংড়ির কদর যতই বেশি থাকুক, পাবদাও কিন্তু কোনও অংশে কম যায় না। যে ভাবেই রান্না করা হোক না কেন দুর্দান্ত স্বাদ হয় এই মাছের। শুধু পাবদা মাছ দিয়েই এক থালা ভাত সাফ হয়ে যায়। আজ আপনাদের জন্য রইল পাবদা ভুনা রেসিপি। নামমাত্র উপকরণেই বানিয়ে ফেলা যাবে জিভে জল আনা এই পদ।
পাবদা মাছের ভুনার উপকরণ
আধা কেজি পাবদা মাছ, একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১ চা চামচ কালো জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, রসুন বাটা, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন, রান্নার জন্য সর্ষে তেল।

পাবদা মাছের ভুনা তৈরির পদ্ধতি
প্রথমে পাবদা মাছগুলি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। নুন, হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে রাখুন দশ মিনিট। তারপর কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিন।
ওই মাছ ভাজার তেলেই আরও একটু তেল ঢেলে কালো জিরে ও কাঁচা লঙ্কা ফো়ড়ন দিন। ফোড়ন হালকা নেড়েচে়ড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজের রং হালকা লালচে হলে রসুন বাটা দিয়ে দিন। খানিকক্ষণ ভাজার পর রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন এবং অল্প জল দিয়ে মশলা কষাতে থাকুন।
কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণমতো গরম জল দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি এবং অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে খান পাবদা মাছের ভুনা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications