Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিতল মাছ তো অনেক খেলেন, এবার তৈরি করুন চিংড়ির মুইঠ্যা!
ইলিশ না চিংড়ি, এ নিয়ে ঘটি-বাঙালের দ্বন্দ্ব চিরন্তন। তবে ভোজন রসিকরা আবার এ সবে বিশেষ পাত্তা দেন না! সামনে যে খাবারই থাকুক না কেন, তাঁরা তৃপ্তি করে খান। আজ খাদ্যপ্রেমী বাঙালির জন্য রইল চিংড়ির মাছের মুইঠ্যা। চিতল মাছের মুইঠ্যা প্রায় সকলেই খেয়েছেন। কিন্তু চিংড়ির মুইঠ্যা হয়তো অনেকেরই জানা নেই। একবার বাড়িতেই বানিয়ে দেখুন। রইল সহজ রেসিপি।

উপকরণ
৫০০ গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ
আলু সেদ্ধ
পেঁয়াজ ও রসুন কুচি
১টি টম্যাটো কুচি
আদা কুচি
আদা ও রসুন বাটা
কাঁচা লঙ্কা বাটা
লঙ্কা গুঁড়ো
হলুদ গুঁড়ো
ধনে গুঁড়ো
নারকেল দুধ
পাতিলেবুর রস
কয়েকটা কাজুবাদাম
গোটা গরম মশলা
১টা তেজপাতা
ধনেপাতা কুচি
স্বাদমতো চিনি ও নুন
পরিমাণমতো সর্ষে তেল
তৈরির পদ্ধতি
১) চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর চিংড়িগুলো মিক্সিতে ভালো করে বেটে নিন।
২) চিংড়ির সঙ্গে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, আদা ও রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা ও নুন মাখিয়ে নিন। তারপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে বড়ার মতো গড়ে নিন।
৩) কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি হালকা ভেজে নিন। তারপর তাতে দিয়ে দিন কাজুবাদাম ও টম্যাটো কুচি। আরও একটু ভেজে নিন সবকটা উপকরণ। তারপর অন্য পাত্রে ঢেলে ঠান্ডা করে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট বানিয়ে নিন।
৪) কড়াইতে তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে সব বাটা মশলা দিয়ে দিন।
৫) বাটা মশলা হালকা ভেজে নিয়ে সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিন। সামান্য জলও দেবেন। এবার মশলা ভালো করে কষাতে থাকুন।
৬) মশলা কষাতে কষাতে তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ঝোল ফুটতে দিন।
৭) চিংড়ির বড়াগুলো ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। তারপর আঁচ বন্ধ করে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মুইঠ্যা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications