Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির মাংস দিয়েই তৈরি হবে সুস্বাদু ধোকার ডালনা! রইল প্রণালী
বাঙালির হেঁশেলে সারা বছরই চলে ভূরিভোজের উৎসব। নিত্যনতুন খাবারের স্বাদ পেতে রান্না নিয়ে চলে নানা পরীক্ষা-নিরীক্ষাও। চেনা খাবারগুলোকেই অনেক সময় আমরা একটু অন্যভাবে বানানোর চেষ্টা করে থাকি। তাই আজ আপনাদের জন্য রইল তেমনই এক রেসিপি।
নিরামিষের অতি জনপ্রিয় পদ ধোকার ডালনা। সাদা ভাতের সঙ্গে ধোকা থাকলে আর কিচ্ছু লাগে না! এবার এই নিরামিষ পদকেই আমিষের মতো রান্না করে দেখুন। বানিয়ে ফেলুন চিকেন ধোকার ডালনা। রইল প্রণালী।

উপকরণ
দেড় কাপ চিকেন কিমা, আধ কাপ ছোলার ডাল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা গুঁড়ো, এক চামচ ঘি, রান্নার জন্য সর্ষে তেল।
প্রণালী
ছোলার ডাল জলে ধুয়ে বেশ কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর মিক্সিতে পিষে মিহি পেস্ট তৈরি করে নিন। চিকেন কিমা ভাল ভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এর পর মাংসের কিমার মধ্যে ডালের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভাল করে মাখিয়ে নিন।
কড়াইয়ে পরিমাণমতো সর্ষে তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিন। এতে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে চিকেন ও ডালের মিশ্রণটি দিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করে নিন। শুকনো হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিন। তারপর একটা বড় প্লেটে ঢেলে ধোকার আকারে কেটে নিন।
কড়াইতে বেশি করে তেল গরম করে ধোকার টুকরোগুলি লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি, টম্যাটো কুচি দিয়ে ভাজুন। এর পর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি এবং সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণমতো জল দিয়ে ঢাকা দিয়ে দিন। মিনিট পাঁচেক পর ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিকেন ধোকাগুলি দিয়ে দিন। আবার ঢাকা দিন। রান্নাটা মাখা মাখা হলে ভাল। তাই বেশি ঝোল রাখবেন না। নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে দিন। সাদা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন ধোকার ডালনা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications