Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রবিবারের দুপুরে রেঁধে ফেলুন ভেটকি মাছের ঝুরো, রইল রেসিপি
মাছ পেলেই বাঙালির আর কিছু চাই না। মাছের এক তরকারি দিয়েই এক থালা ভাত সাবাড় হয়ে যেতে পারে নিমেষে। আর তা যদি হয় ভেটকি মাছ, তাহলে তো কথাই নেই। সাধারণত ভেটকির ঝাল, ঝোল কিংলা পাতুরিই হয়ে থাকে। এ বার এই মাছের ঝুরো বানিয়ে দেখতে পারেন। দেখে নিন রেসিপি।
ভেটকি মাছের ঝুরো উপকরণ
আধা কেজি ভেটকি মাছ, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, টোমেটো কুচি, কয়েকটা কাঁচালঙ্কা কুচানো, একমুঠো ধনে পাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ৪-৫ টেবিল চামচ, স্বাদ মতো নুন ও চিনি, পরিমাণমতো সর্ষে তেল।

ভেটকি মাছের ঝুরো তৈরির পদ্ধতি
ভেটকি মাছ ভালো করে জলে ধুয়ে নিন। তারপর ভেটকি মাছের ফিলে ছোটো ছোটো টুকরো করে কেটে তাতে নুন, হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন।
এর পর কড়াইতে আরও একটু সর্ষে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টোম্যাটো কুচি আর কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজুন। অল্প নুন দিয়ে দেবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে।
এ বার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সামান্য জল দিয়ে মশলাটা ভালো ভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে মাছের টুকরোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। খুন্তি দিয়ে মাছের টুকরোগুলো ভেঙে দিতে হবে। খানিকক্ষণ রান্না করার পর গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম সাদা ভাতের সঙ্গে জমিয়ে খান ভেটকি মাছের ঝুরো।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications