স্যালাডে তো শসা থাকেই, কখনও শসার ক্ষীর খেয়েছেন কি?

Posted By:

শরীরে জলের অভাব মেটাতে যে ফলগুলি উপকারী, তার মধ্যে অন্যতম শসা। ওজন কমানো থেকে পেট ভালো রাখা, হজমের গোলমাল কমানো, শরীর ঠান্ডা রাখা - সবেতেই দারুণ ভূমিকা পালন করে শসা। শসা ছাড়া স্যালাড ভাবাই যায় না। তবে কখনও শসার ক্ষীর খেয়েছেন কি? খেতেও অত্যন্ত সুস্বাদু, আর পুষ্টিকরও। খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখে নিন রেসিপি।

শসার ক্ষীরের উপকরণ

বড় সাইজের কয়েকটা শসা, দুই লিটার দুধ, ২ চামচ ঘি, কাজুবাদাম ও কিশমিশ, আমন্ড, পেস্তা বাদাম, ছোটো এলাচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি।

Cucumber kheer recipe

শসার ক্ষীর রান্নার পদ্ধতি

শসা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। গ্রেটার দিয়ে খুব মিহি করে গ্রেট করে নিন শসাগুলো। শসার অতিরিক্ত জল নিঙড়ে বার করে দিতে হবে। দুধ জ্বাল দিতে বসান। ফুটে ফুটে ঘন করে নিতে হবে। কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে নিতে হবে।

কড়াইয়ের ওই ঘিতেই শসাগুলোকে হালকা আঁচে ভেজে নিন। তারপর তাতে ফোটানো দুধ ঢেলে নেড়েচেড়ে নিন ভালো করে। শসা দুধের মিশ্রণ ফুটতে দিতে হবে। ঘন ঘন নাড়াচাড়া করবেন। এর মধ্যে চিনি, ভাজা কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে দিন। ফুটে পায়েশের মতো ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিন। শসার ক্ষীর ঠান্ডা হয়ে গেলে এর উপরে আমন্ড ও পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। লুচি দিয়ে খেতেও বেশ ভালো লাগে এই শসার ক্ষীর।

[ of 5 - Users]
Story first published: Monday, January 1, 2024, 18:26 [IST]
X
Desktop Bottom Promotion