Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
আড্ডার আসর জমাতে চা-কফির সঙ্গে থাক পনির চিজি পকোড়া, রইল সহজ রেসিপি
ছুটির দিনে বন্ধুবান্ধব থেকে শুরু করে আত্মীয়-পরিজন, বাড়িতে লেগেই থাকে ছোটো-বড় জমায়েত। তাই এই সময় স্পেশাল কিছু না হলে চলে! আড্ডার আসর জমাতে হলে মুখরোচক কিছু তো লাগবেই। বাড়িতেই বানিয়ে ফেলুন ক্রিসপি পনির চিজি পকোড়া। চা কিংবা কফির সঙ্গে বেশ জমবে এই পদ। তাছাড়া, বাচ্চারা সাধারণত পনির খেতে পছন্দ করে না। তবে এই পকোড়া পেলে তারাও খুব খুশি মনে খাবে। তাহলে দেখে নিন পনির চিজি পকোড়া তৈরির সহজ রেসিপি।

ক্রিসপি পনির চিজি পকোড়া তৈরির উপকরণ
কিউব করে কাটা পনির ২৫০ গ্রাম
প্রতিটি পনির কিউবের জন্য ১টি করে স্লাইস চিজ
আধা টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
৪ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
ডিমের সাদা অংশ
১ চামচ রসুন বাটা
১ চামচ আদা বাটা
২ টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো
স্বাদ মতো নুন
পরিমাণমতো তেল
আরও পড়ুন: ভিন্ন স্বাদের চিকেন খেতে চান? ট্রাই করুন পেরি পেরি চিকেন স্টিক, রইল প্রণালী
ক্রিসপি পনির চিজি পকোড়া তৈরির পদ্ধতি
১) গরম জলে পনিরের কিউবগুলো কিছুক্ষণ রেখে তুলে নিন।
২) কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, বিস্কুটের গুঁড়ো, নুন একসঙ্গে জলে গুলে একটা ব্যাটার তৈরি করে নিন।
৩) একটি পাত্রে ডিম ভেঙে তাতে সামান্য নুন দিয়ে গুলে নিন।
৪) এবার প্রতিটি পনির কিউব স্লাইস চিজে মুড়ে নিন।
৫) ডিমের গোলায় পনির কিউবগুলো ডুবিয়ে নিন। তারপর ব্যাটারে মাখিয়ে নিন।
৬) কড়াইতে তেল গরম করুন। তারপর ছাঁকা তেলে ভেজে নিন সবকটি পনির। গোল্ডেন ব্রাউন হয়ে এলে তুলে নিন।
৭) এবার গরম গরম পরিবেশন করুন ক্রিসপি পনির চিজি পকোড়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications