Noodles Pakora Recipe: চায়ের সঙ্গে মুচমুচে নুডলস পকোড়া, জমে যাবে বিকেলের আড্ডা!

Posted By:

বিকেলে একটু ঝালঝাল, মুচমুচে খাবার খেতে সবাই পছন্দ করেন। কখনও আলুর চপ, কখনও ফুলুরি অথবা শিঙাড়া। তবে এবার স্বাদ বদলাতে চায়ের সঙ্গে 'টা' হিসেবে খেয়ে দেখুন নুডলস পকোড়া! হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নুডলস দিয়ে পকোড়া। এই পদটি বানানো খুবই সহজ আর খেতেও মজাদার। তবে চলুন জেনে নেওয়া যাক নুডলস পকোড়া বানানোর পদ্ধতি।

Noodles Pakora Recipe

নুডলস পকোড়া তৈরির উপকরণ

এক বাটি সেদ্ধ করা নুডলস

এক কাপ ময়দা

৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার

আদা কুচি ৩ টেবিল চামচ

পরিমাণমতো ধনেপাতা কুচি

মাশরুম কুচানো এক কাপ

বাঁধাকপি কুচানো ২ কাপ

পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি

লাল লঙ্কা গুঁড়ো আধ চামচ

ভাজার জন্য সাদা তেল

স্বাদ অনুযায়ী লবণ

আরও পড়ুন: ম্যাগি তৈরিতে আনুন ট্যুইস্ট, বানিয়ে ফেলুন ম্যাগি ডোনাট! রইল রেসিপির হদিশ

নুডলস পকোড়া তৈরির পদ্ধতি

১) একটা পাত্রে পরিমাণতো জল, ময়দা আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটি ঘন ব্যাটার তৈরি করুন।

২) এই মিশ্রণে একে একে মাশরুম কুচি, বাঁধাকপি কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, লাল লঙ্কার গুঁড়ো, সব উপকরণ মিশিয়ে নিন।

৩) এবার সেদ্ধ করে রাখা নুডলস এই মিশ্রণে দিয়ে খুব ভালো করে মেখে নিন।

৪) কড়াইতে একটু বেশি করে সাদা তেল দিন। তেল গরম হলে নুডলস-এর মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো বানিয়ে নিন। তারপর সবকটি একে একে গরম তেলে ছাড়ুন।

৫) ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিন সবকটি পকোড়া। সোনালি রং হলে পকোড়াগুলো তুলে নিন।

৬) একটি বাটিতে টিস্যু পেপার পেতে তার উপর সবকটি পকোড়া রাখুন। এতে পকোড়ার অতিরিক্ত তেল শুষে নেবে।

৭) এবার টমেটো কেচাপ অথবা পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন ক্রিস্পি নুডলস পকোড়া।

[ of 5 - Users]
Story first published: Monday, February 27, 2023, 11:45 [IST]
X
Desktop Bottom Promotion