এক কাপ চা আর চিকেন পেঁয়াজি, জমে যাবে আড্ডার আসর!

Posted By:

Chicken Peyaji Recipe in Bengali: এই শীতের মরশুমে সন্ধেবেলা মুড়ির সঙ্গে গরমাগরম পেঁয়াজি পেলে আর কী চাই! আর সেই পেঁয়াজি যদি হয় মুরগির মাংসের, তা হলে তো কথাই নেই। মাংসের চপ, পকোড়া, কাটলেট তো প্রায়ই খাওয়া হয়। এ বার বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজি। জেনে নিন, কী ভাবে বানাবেন এই পেঁয়াজি।

চিকেন পেঁয়াজির উপকরণ

৩০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ৪টে বড় সাইজের পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচি, এক কাপ মসুর ডালের গুঁড়ো, ধনে পাতা কুচি, স্বাদমতো নুন, ভাজার জন্য সাদা তেল।

chicken peyaji recipe

চিকেন পেঁয়াজি তৈরির পদ্ধতি

মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। একটা বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, লবণ হাত দিয়ে চটকে মাখিয়ে নিন। এর মধ্যে টুকরো করা মুরগির মাংস, মসুর ডালের গুঁড়ো এবং ধনে পাতা কুচি দিয়ে মাখিয়ে নিন ভালো করে। এতে জল দেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে মসুর ডালের পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারেন। তবে মসুর ডাল দিলে পেঁয়াজির স্বাদ আরও ভালো হবে।

পালং শাকের পকোড়ার রেসিপি

কড়াইতে বেশ কিছুটা পরিমাণমাণে সাদা তেল গরম করে নিন। পেঁয়াজ-মাংসের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছাড়ুন। মিডিয়াম আঁচে উল্টেপাল্টে ভাজতে থাকুন। লালচে হয়ে এলে তুলে নিন। টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে চিকেন পেঁয়াজি।

[ of 5 - Users]
Story first published: Wednesday, January 31, 2024, 19:08 [IST]
X
Desktop Bottom Promotion