চিকেন প্রেমীদের জন্য রইল চিকেন বল রেসিপি

Posted By:

আট থেকে আশি সকলেরই প্রিয় খাদ্য চিকেন! খাবারের সময় পাতে যদি থাকে চিকেন তবে তো সেদিনের আহার একেবারে জমে ওঠে। তবে শুধু লাঞ্চ কিংবা ডিনারেই নয়, বিকেলের টিফিনেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি রাখতে পারেন। চিকেন কাটলেট, স্যান্ডউইচ তো আমরা খেয়েই থাকি, এবার চেখে দেখুন চিকেন বল। চলুন তবে জেনে নিন কীভাবে তৈরি করবেন চিকেন বল।

Crispy Chicken Ball recipe

চিকেন বল তৈরির উপকরণ

চিকেন কিমা (সেদ্ধ করা) - ২০০ গ্রাম

ধনে গুঁড়ো - ১ চা চামচ

জিরে গুঁড়ো - ১ চা চামচ

গরম মশলা - ১ চা চামচ

রসুন বাটা - হাফ চা চামচ

আদা বাটা - হাফ চা চামচ

লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ

ধনে পাতা কুচি - ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি পরিমাণমতো

২টো আলু সেদ্ধ করে মাখানো

স্বাদমতো নুন

আরও পড়ুন : সুস্বাদু চিকেন চিজ বল রেসিপি

চিকেন বল তৈরির পদ্ধতি

১) উপরের সমস্ত উপকরণ একটি পাত্রে নিয়ে ভাল করে মাখান।

২) এবার হাতে একটু তেল মেখে সেই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

৩) এবার কর্নফ্লেক্স নিয়ে ভাল করে গুঁড়ো করুন। অন্য একটি পাত্রে, দুটো ডিম ফেটিয়ে রাখুন।

৪) এবার এক এক করে চিকেন বল ডিমের মধ্যে ভাল করে ডুবিয়ে তার গায়ে ভালভাবে কর্নফ্লেক্স মাখিয়ে আবার ডিমের মধ্যে ডুবিয়ে, কর্নফ্লেক্স মাখিয়ে রাখুন।

৫) এবার প্যানে তেল গরম করে তার মধ্যে চিকেন বলগুলো ছাড়ুন। গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত ভাজুন।

৬) এবার সসের সাথে গরম গরম পরিবেশন করুন চিকেন বল।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion