Crispy Bread Cutlet Recipe: মাছ-মাংস নয়, এবার পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন কাটলেট

Posted By:

সন্ধে বেলায় চায়ের সঙ্গে মুখরোচক মুচমুচে কিছু একটা থাকলে তো আর কথাই নেই! চটপট মুচমুচে পদ বানিয়ে ফেলতে পাউরুটিকে কাজে লাগাতে পারেন। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ক্রিসপি ব্রেড কাটলেট। দেখে নিন কী ভাবে তৈরি করবেন -

Crispy Bread Cutlet Recipe

ব্রেড কাটলেট তৈরির উপকরণ

৬-৭টা পাউরুটি স্লাইস

২০০ গ্রাম পনির

আধা চামচ গোলমরিচ গুঁড়ো

২ চামচ কর্নফ্লাওয়ার

পরিমাণমতো সাদা তেল

স্বাদ মতো নুন ও চিনি

১ চামচ চিলি ফ্লেক্স

১ চামচ অরিগ্যানো (না হলেও চলবে)

আরও পড়ুন: বিকেলের চায়ের সাথে খান পনিরের কাটলেট, রইল রেসিপি

ব্রেড কাটলেট তৈরির পদ্ধতি

১) পনির গ্রেট করে নিন। পাউরুটিগুলোর ধারগুলি কেটে বাদ দিয়ে দিন।

২) একটি বাটিতে গ্রেট করা পনির, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচ গুঁড়ো, লবণ ও চিনি ভালো করে মাখিয়ে নিন।

৩) পাউরুটির উপর সামান্য জল ছিটিয়ে নরম করে নিন। তারপর সবকটা পাউরুটি রুটির মতো করে বেলুন। দেখবেন পাউরুটি পাতলা রুটির মতো হয়ে যাবে।

৪) অন্য একটি পাত্রে কর্নফ্লাওয়ার জলে গুলে রাখুন।

৫) পাউরুটির ভিতর পনিরের পুর ভরে কাটলেটের আকারে গড়ে ফেলুন। কাটলেটের ধারগুলোয় কর্নফ্লাওয়ারের ব্যাটার লাগান। এতে ধারগুলো জুড়তে সুবিধা হবে।

৬) কড়াইতে তেল গরম করুন। তারপর এক এক করে সবকটি কাটলেট ছাঁকা তেলে লাল করে ভেজে নিন।

৭) টোম্যাটো সস ও কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন গরম গরম ক্রিসপি ব্রেড কাটলেট।

৮) ব্রেড কাটলেটে পনিরের পরিবর্তে সেদ্ধ আলুও চটকে দেওয়া যেতে পারে।

[ of 5 - Users]
Story first published: Saturday, December 24, 2022, 23:38 [IST]
X
Desktop Bottom Promotion