Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
(ছবি) ম্যাকরোনি কর্ন চিজ বল রেসিপি
চায়ের সঙ্গে মুচমুচে কুড়মুড়ে কিছু যদি পাওয়া যায় মন্দ কি। আহা মন্দ কেন তার থেকে ভাল তো আর কিছু হতেই পারে না। চিজ বল তো ছোটদের অলটাইম ফেভারিট। চিজের সঙ্গে আরও অনেক উপকরণ ব্যবহার করা যেতে পারে। কখনও ম্যাকোরনি চিজ বল বানিয়ে দেখেছেন।
যদি কখনও না বানিয়ে থাকেন তাহলে আমাদর কথা শুনে একবার বানিয়েই দেখুন। তখন মনে হবে বারবার বানাই।
আসুন, এবার ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন ম্যাকরোনি কর্ন চিজ বল।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৫ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ (প্রথম ভাগ)
মাখন - ১ টেবিলচামচ
ময়দা - ২ টেবিল চামচ
দুধ - ১ কাপ
ম্যাকরোনি সিদ্ধ - ১ কাপ
সুইট কর্ন - ১/২ কাপ
চিজ - ১/৪ কাপ (গ্রেড করা)

উপকরণ (দ্বিতীয় ভাগ)
ক্যাপসিকাম - ১ টি (মিহি করে কুচনো)
চিলি ফ্লেক্স - ২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
নুন - স্বাদমতো
ব্রেড ক্রাম্ব - ১ কাপ
তেল - ছাঁকা তেলে ভাজার জন্য।

প্রণালী (প্রথম ভাগ)
১. একটি ননস্টিক ডেকচিতে মাখন গরম করুন, তাতে ময়দা মেশান। ১ মিনিট ভাল করে নাড়াচাড়া করুন। দুধ মিশিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। যাতে কোনও দলা না পাকিয়ে যায়।
২. ম্যাকরোনি এবং ক্যাপসিকাম এর মধ্যে মেশান। ৪-৫ মিনিট ভাল করে মেশান।
৩. এতে নুন, লঙ্কা, গোলমরিচ, সুইটকর্ন দিয়ে ভাল করে মেশান। ৪-৫ মিনিট আরও রান্না করুন।
৪. গরম এই মিশ্রণটিতে চিজ মিশিয়ে দিন। চিজ গলে গেলে আঁচ বন্ধ করে ঠাণ্ডা হতে দিন।

প্রণালী (দ্বিতীয় ভাগ)
৫. মিশ্রণটি ৬-৭টি অংশে ভাগ করে নিন। মিশ্রণগুলি দিয়ে ছোট ছোট বল গড়ে নিন।
৬. ব্রেড ক্রাম্ব-এ রোল করে তেলে গরম গরম ভেজে নিন।
৭. সোনালি রং এলেই আঁচ বন্ধ করে দিন।
৮. টমেটো সস দিয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications