Creamy Corn Salad Recipe : বাচ্চার টিফিনে কী দেবেন ভেবেই মাথায় হাত? ঝটপট বানিয়ে ফেলুন ক্রিমি কর্ন স্যালাড

Posted By:

ভুট্টার পুষ্টিগুণ অন্যান্য শস্যের তুলনায় অনেকটাই বেশি। এতে অ্যামিনো অ্যাসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন রয়েছে প্রচুর পরিমাণে। এছাড়া ভুট্টায় রয়েছে পটাশিয়াম, ফোলেট, ভিটামিন বি৫, ভিটামিন বি৩ ইত্যাদি পুষ্টি উপাদান। এতে থাকা ফাইবার হজমশক্তি উন্নত করে। এছাড়াও, ভুট্টায় আছে লুটেন, জেক্সানথিন, যা চোখের জন্য খুবই উপকারি। আর ভুট্টাতে আছে প্রচুর পরিমাণে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। ভুট্টার এই সব গুণের কারণেই এটি খুবই স্বাস্থ্যকর একটি শস্য। ওজন কমাতে ও এনার্জি বাড়াতে ভুট্টা খুবই উপকারী।

পুষ্টিগুণ সমৃদ্ধ এই শস্য দিয়েই বাড়ির ছোটো-বড় সকলের জন্য বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যকর খাবার। বাচ্চার স্কুলের টিফিনের জন্যও দিতে পারেন ভুট্টা। আজ আমরা আপনাদের জানাব ক্রিমি কর্ন স্যালাড রেসিপি।

Creamy Corn Salad Recipe

ক্রিমি কর্ন স্যালাড উপকরণ

৪০০ গ্রাম আমেরিকান কর্ন

স্বাদ অনুযায়ী লবণ

১টা টমেটো

পরিমাণমতো গোল মরিচ

২৫ গ্রাম পেঁয়াজ কলি

মেয়োনিজ পরিমাণমতো

বেসিল পাতা

আরও পড়ুন : সন্ধ্যায় মুখরোচক খাবার তৈরি নিয়ে ভাবনা? বানিয়ে ফেলুন ক্রিস্পি কর্ন

ক্রিমি কর্ন স্যালাড তৈরির পদ্ধতি

১) মাঝারি আঁচে কড়াই গরম করুন। এতে ভুট্টা এবং ৪ কাপ জল দিন। পাত্রটি ঢেকে ভুট্টা সিদ্ধ হতে দিন। ভুট্টা সেদ্ধ হলে গ্যাস বন্ধ করুন। ভুট্টা থেকে অতিরিক্ত জল ঝরিয়ে ঠান্ডা হতে দিন।

২) টমেটো, বেসিল পাতা এবং পেঁয়াজ কলি কুচি করে নিন।

৩) এবার টমেটো, বেসিল এবং পেঁয়াজ কলির সঙ্গে কর্ন, মেয়োনিজ, লবণ এবং গোল মরিচ ভাল করে মিশিয়ে নিন।

৪) আধা ঘণ্টার জন্য এই স্যালাড ফ্রিজে রাখুন। তারপর পরিবেশন করুন ক্রিমি কর্ন স্যালাড।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion