Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
তেল ছাড়াই বানিয়ে নিন ক্রিমি চিকেন, রুটির সঙ্গে দারুণ জমবে!
মুরগির মাংস যে ভাবেই রান্না করা হোক না কেন, খেতে সুস্বাদুই হয়! তবে একই রকমের চিকেন খেতে খেতে একঘেয়ে লেগে যায়। তাই মুখের স্বাদ পাল্টাতে মাঝেমধ্যে অন্য কিছু ট্রাই করাই যায়। আজ আপনাদের জন্য রইল ক্রিমি চিকেনের রেসিপি। ডিনারে রুটির সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।
ক্রিমি চিকেনের উপকরণ
১ কেজি বোনলেস চিকেন, আদা বাটা, রসুন বাটা, পরিমাণমতো টক দই, ২-৩টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১ চামচ মাখন, কাঁচা লঙ্কা বাটা, ১/২ কাপ ফ্রেশ ক্রিম, ধনে পাতা কুচি, ১ টেবিল চামচ কসৌরি মেথি, স্বাদমতো নুন।

ক্রিমি চিকেন তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বড় সাইজের বাটিতে মুরগির মাংস নিন। এতে আদা বাটা, রসুন বাটা, টক দই, কাঁচা লঙ্কা বাটা, স্বাদমতো নুন দিয়ে মাংসটা এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
কড়াইতে মাখন গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ হালকা লালচে হলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে থাকুন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন।
এবার এতে গোলমরিচ গুঁড়ো ও ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন মাংসের সঙ্গে। উপর থেকে অল্প মাখন ছড়িয়ে দেবেন। মাংস রান্না হয়ে গেলে কসৌরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিন। ধনে পাতা কুচিও দিয়ে দেবেন। আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে দিন। ব্যস তৈরি হয়ে গেল ক্রিমি চিকেন! রুটি, পরোটা, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications