চকোলেট চিপ কুকি

Posted By:

অনেকসময় এরকম হয় যে খিদে পায়নি কিন্তু কিছু একটা খেতে ইচ্ছে করে। সেই সময় খুচখাচ খাওয়ার ক্ষেত্রে কুকিজ একেবারে পারফেক্ট। এছাড়াও ছোটরা তো কুকিজ বলতেই অজ্ঞান। তাই ভাল হয় নিজের ভালবাসা মিশিয়ে নিজের হাতেই যদি তৈরি করে ফেলেন কুকিজ।

তবে শুধু কুকিজে কী আর সেই মজা আছে, যা আছে চকোলেট চিপ কুকিজে? তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন চকোলেট চিপ কুকিজ।

চকোলেট চিপ কুকি

উপকরণ

  • মাখন - ১ কাপ (স্বাভাবিক তাপমাত্রায় রাখা)
  • চিনি - ১ কাপ
  • ব্রাউন সুগার - ১ কাপ
  • ডিম - ২টি
  • ভ্যানিলা এসেন্স - ১ টেবিল চামচ
  • ময়দা - ২ কাপ
  • ওটস - ২ ১/২ কাপ
  • নুন - ১/২ চা চামচ
  • বেকিং সোডা - ১ চাচামচ
  • বেকিং সোডা - ১ চা চামচ
  • চকোলেট চিপ - ২ কাপ
  • মিল্ক চকোলেট - ২ কাপ গ্রেড করা

প্রণালী

  • ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেন প্রিহিট করে নিন।
  • এবার ওটস মিক্সিতে ভাল করে গুঁড়িয়ে পাউডার বানিয়ে নিন।
  • একটি বড় বাটিতে মাখন ও চিনি একসঙ্গে ভাল করে মেশান। যতে পুরো চিনি মাখনের সঙ্গে মিশে যায়।
  • এরমধ্যে একে একে একটি করে ডিম দিয়ে ভাল করে ফেটাতে থাকুন। এবার এতে ভ্যানিলা মিশিয়ে নিন।
  • অন্য একটি বাটিতে ময়দা, ওটস, নুন, বেকিং সোডা. বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন।
  • এবার মাখন চিনির মিশ্রণের মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • এতে চকোলেট চিপস, গ্রেড করা চকোলেট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন।
  • মাখন দিয়ে গ্রিস করা বেকিং ট্রে-তে এক এক এক চামচ দিয়ে ঢালুন।
  • এক একটি ড্রপের মধ্যে যেন কিছুটা করে দূরত্ব থাকে। কারণ বেক হওয়ার পর তা ফুলবে।
  • প্রিহিট করা ওভেনে ৬-৮ মিনিট বেক করুন।
  • তৈরি চকোলেট চিপ কুকিজ।
[ of 5 - Users]
Story first published: Friday, June 26, 2015, 20:13 [IST]
X
Desktop Bottom Promotion