চিংড়ির ভাপা, মালাইকারি তো অনেক খেলেন, এবার ট্রাই করুন পোস্ত চিংড়ি!

Posted By:

চিংড়ি মাছ কার না ভাল লাগে! পাতে চিংড়ির যে কোনও পদ পড়লেই জমে যায় সে দিনের খাওয়া। সাধারণত চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি ভাপা, বাটি চচ্চড়ি এগুলি তো হয়েই থাকে। তবে এবার বানিয়ে ফেলুন চিংড়ি পোস্ত। শুধু ছুটির দিনে নয়, ঘরোয়া যে কোনও অনুষ্ঠানে, বিবাহবার্ষিকীতে চিংড়ি পোস্ত একদম পারফেক্ট ডিশ। দেখে নিন, চিংড়ি পোস্ত তৈরি করতে কী কী লাগবে এবং কী ভাবে তৈরি করবেন।

Chingri Posto Recipe

চিংড়ি পোস্ত তৈরির উপকরণ

বাগদা চিংড়ি

পোস্ত পরিমাণমতো

১/৪ চা চামচ কালো জিরা

স্বাদ অনুযায়ী লবণ

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

পরিমাণমতো সর্ষে তেল

১/৪ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

কয়েকটা কাঁচা লঙ্কা

আরও পড়ুন : চিংড়ির নতুন পদ বানান, দেখুন পোস্ত গলদা কারি রেসিপি

চিংড়ি পোস্ত তৈরির পদ্ধতি

১) প্রথমে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ১০ মিনিট রেখে দিন।

২) কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিন।

৩) পোস্ত, কাঁচা লঙ্কা ও পরিমাণ মত জল দিয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। তারপর মিক্সিতে ভাল করে পেস্ট তৈরি করে নিন।

৪) কড়াইতে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে পোস্ত বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।

৫) এবার এতে পরিমাণমতো জল, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিন।

৬) ঝোল ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ঢাকা দিন।

৭) ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন মাঝারি আঁচে। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে সর্ষে তেল ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

৮) কিছুক্ষণ ঢেকে রেখে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু চিংড়ি পোস্ত।

[ of 5 - Users]
Story first published: Monday, November 28, 2022, 21:12 [IST]
X
Desktop Bottom Promotion