এবার একটু অন্য স্বাদের পনির ট্রাই করুন, বানান চিলি গার্লিক পনির!

Posted By:

নিরামিষের সেরা বিকল্প হিসেবে পনিরকেই এগিয়ে রাখেন অনেকে। রান্নার ঝক্কিও কম আর স্বাদেও দুর্দান্ত! ভাত, রুটি, পরোটা, পোলাও, সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে পনিরের যে কোনও পদ।

চিকিৎসকরা বলছেন, পনির অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। প্রোটিনের খুব ভালো উৎস পনির। এ ছাড়া, এতে রয়েছে ভরপুর পরিমাণে আয়রন, ক্যালশিয়াম এবং ম্যাগনেশিয়াম।

আজ আপনাদের জন্য রইল চিলি গার্লিক পনির রেসিপি। একঘেয়ে পনিরের তরকারির বদলে এবার একটু অন্য স্বাদের পনির ট্রাই করে দেখুন।

Chilli Garlic Paneer Recipe

উপকরণ

২০০ গ্রাম পনির
২-৩টে কাঁচা লঙ্কা
২ চা চামচ চিলি গার্লিক পেস্ট
১ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ কসৌরি মেথি গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ পাতিলেবুর রস
রসুন কুচি
১/৪ কাপ টক দই
স্বাদ অনুযায়ী লবণ
পরিমাণমতো সাদা তেল

তৈরির পদ্ধতি

১) একটা বাটিতে টক দই, লেবুর রস, চিলি গার্লিক পেস্ট, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার, কসৌরি মেথি, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিন।

২) পনির ছোটো ছোটো কিউব করে কেটে দই-মশলার মিশ্রণে মাখিয়ে নিন। ১০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

৩) এবার নন-স্টিক প্যানে তেল গরম করে রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিন।

৪) তার পর প্যানে এক এক করে মশলা মাখানো পনির কিউবগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন। মাঝারি আঁচে রান্না করবেন। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়বেন।

৫) পনিরগুলো সোনালি বাদামী রঙের হয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি গার্লিক পনির!

৬) গোল গোল করে পেঁয়াজ কাটুন, এর সঙ্গে পুদিনা চাটনি সহযোগে পরিবেশন করুন চিলি গার্লিক পনির।

[ of 5 - Users]
Story first published: Monday, March 27, 2023, 18:21 [IST]
X
Desktop Bottom Promotion