রেস্তোরাঁর মতো চিলি গার্লিক মাশরুম বানিয়ে ফেলুন বাড়িতেই! রইল রেসিপি

Posted By:

মাশরুম অনেকেরই ভীষণ পছন্দের, আবার অনেকেই মাশরুম খুব একটা পছন্দ করেন না। তবে নিরামিষাশীদের খাবার তালিকায় মাশরুমের স্থান ওপরের দিকেই! মাশরুম শুধু সুস্বাদু খাবারই নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণও। হার্ট ও মস্তিষ্কের ক্ষেত্রে অত্যন্ত উপকারী এই খাবার। মাশরুমে রয়েছে পটাশিয়াম, ফাইবার ও এনজাইম। এই সবের উপস্থিতি নানা রোগভোগের হাত থেকে বাঁচায় আমাদের। মাশরুম দিয়ে এমন সব মুখরোচক পদ বানানো যায় যেগুলি সহজেই টেক্কা দিতে পারে যে কোনও আমিষ পদকেও! চলুন আজ শিখে নেওয়া যাক রেস্তোরাঁর মতো চিলি গার্লিক মাশরুম বানানোর সহজ কৌশল।

Chilli Garlic Mushroom Recipe

চিলি গার্লিক মাশরুম তৈরির উপকরণ

২৫০ গ্রাম মাশরুম

পেঁয়াজ কুচি

কয়েক কোয়া রসুন কুচি

কয়েকটা কাঁচা লঙ্কা কুচি

গোলমরিচ গুঁড়ো পরিমাণমতো

৪-৫ চামচ মাখন

১০০ গ্রাম টোম্যাটো পিউরি বা টোম্যাটো সস

আধ কাপ ধনেপাতা কুচি

স্বাদ মতো লবণ

আরও পড়ুন: অল্প সময়ে বানিয়ে ফেলুন চিকেন মাশরুম মশলা, জেনে নিন রেসিপি

চিলি গার্লিক মাশরুম তৈরির পদ্ধতি

১) মাশরুমগুলো কেটে ভালো করে ধুয়ে নিন।

২) কড়াইতে মাখন গলিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন।

৩) যতক্ষণ না পেঁয়াজ, রসুন লালচে হয়ে এলে টুকরো করে রাখা মাশরুম দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।

৪) বেশ কিছুক্ষণ মাশরুম ভাজার পর টোম্যাটো পিউরি দিয়ে দিন। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে নিন। সামান্য নুন দিয়ে দেবেন।

৫) রান্না হয়ে গেলে নামানোর আগে উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যস তাহলেই তৈরি হয়ে যাবে চিলি গার্লিক মাশরুম! গরম গরম প্লেটে করে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Monday, February 6, 2023, 21:48 [IST]
X
Desktop Bottom Promotion