Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিলড কিউকাম্বর-প্রন স্যুপ
সামুদ্রিক খাবারের কথা যখন ওঠে তখন চিংড়ি মাছকে এড়িয়ে যাওয়া অসম্ভব। চিংড়ি মাছ দিয়ে একাধিক ধরণের রান্না হয়। ঝোল, ঝাল, মালাইকারি, গ্রিল, বাটার গার্লিক ফ্রাই। চিংড়ি মাছ দিয়ে কিন্তু স্যুপও দারুণ হয়। আজ আমরা এমনই একটি স্যুপ রেসিপি দেখব যেখানে চিংড়ি মাছের ব্যবহার হয়েছে।
তবে এখানে একটা টুইস্ট রয়েছে আমরা এই স্যুপটি বানাতে চিংড়ির সঙ্গে ব্য়বহার করব শশা। আর এই স্যুপটি গরম নয় একেবারে ঠা্ডা করে পরিবেশন করতে হবে। এই রেসিপিতে শশার ব্যবহার করা হয়েছে। যা শরীর ঠাণ্ডা রাখতেও সাহায্য করে।

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই চিলড কিউকাম্বর-প্রন স্যুপ।
পরিবেশন - ২ জনের জন্য
রান্নার সময় - ২০ মিনিট
ঠান্ডা করতে সময় লাগবে - ৩-৪ ঘন্টা
উপকরণ
- শশা - ১ টি গ্রেড করা
- সিদ্ধ করা চিংড়ি মাছ - ১২৫ গ্রাম
- দই - ৩০০ মিলিলিটার
- লেবুর রস - ৬ টেবিল চামচ
- ক্রিম - ২৫০ মিলিলিটার
- নুন ও গোলমরিচ গুঁড়ো - স্বাদমতো
প্রণালী
- গ্রেড করা শশায় নুন মাখিয়ে ১৫ মিনিট রেখে দিন।
- অন্যদিকে সিদ্ধ করা চিংড়ি মাছ লেবু ও নুন দিয়ে মেখে রেখে দিন।
- এবার একটি পাত্রে দই ও ক্রিম একসঙ্গে ফেটিয়ে রেখে দিন।
- শশাটা ভাল করে মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন।
- শশার পেস্টের সঙ্গে দই ও ক্রিমের মিশ্রণটা মিলিয়ে নিন ভাল করে।
- এতে চিংড়িমাছ মিশিয়ে নিন। যদি চান তাহলে ম্যারিনেট করা চিংড়ি মাছ হাল্কা গ্রিল করে নিতে পারেন। তারপরে স্যুপে মেলাতে পারেন। কয়েকটা চিংড়ি মাছের টুকরো সাজানোর জন্য তুলে রাখুন।
- এবার স্বাদমতো নুন ও গোলমরিচ মিশিয়ে নিয়ে রেফ্রিজারেটরে ঠাণ্ডা করতে রেখে দিন।
- ভাল মতো ঠান্ডা হয়ে গেলে শশার স্লাইস ও চিংড়ি মাছ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications