Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
বিকেলের টিফিনে মুচমুচে কিছু খেতে চাইলে বানিয়ে ফেলুন চিকেন পপকর্ন, দেখুন রেসিপি
পপকর্ন বলতে সাধারণত ভুট্টার তৈরি পপকর্ন-এর কথাই মাথায় আসে। কিন্তু যুগের উন্নতির সাথে সাথে খাদ্যের দিক থেকেও আমূল পরিবর্তন ঘটেছে। তাই, বর্তমানে ভুট্টার পাশাপাশি চিকেনের পপকর্নও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মুচমুচে মুখরোচক এই খাবার আট থেকে আশি সকলেরই বেশ পছন্দের। তবে এটি খাওয়ার ইচ্ছে হলে সেই দৌড়ে যেতে হয় রেস্টুরেন্টে বা ছোটখাটো খাবারের দোকানে। কিন্তু করোনার প্রাদুর্ভাবের ফলে তাতেও ভাটা পড়েছে। তবে চিন্তার কোনও কারণ নেই। বিকেলের স্ন্যাক-এ মুচমুচে কিছু খেতে চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন চিকেন পপকর্ন। দেখে নিন রেসিপি।

উপকরণ
বোনলেস চিকেন - ২৫০ গ্রাম
ডিম - ১টি
ব্রেড ক্রাম্বস - এক কাপ
পিঁয়াজ বাটা - আধা চা চামচ
আদা-রসুন বাটা - পরিমাণমতো
গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো - ১ চা চামচ
কর্নফ্লাওয়ার - ২ টেবিল চামচ
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন
আরও পড়ুন : আলু-চিজের দুর্দান্ত যুগলবন্দী, বাড়িতেই বানান সুস্বাদু পট্যাটো চিজ বল
তৈরির পদ্ধতি
১) প্রথমে একটি পাত্রে লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা ভাল করো মিশিয়ে নিন।
২) এরপর চিকেনগুলি ছোট-ছোট করে কেটে নিয়ে মিক্স করে রাখা মশলার মধ্যে চিকেনের টুকরোগুলি দিয়ে ভালমতো মিশিয়ে নিন।
৩) এবার তাতে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
৪) তারপর ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিন, দেখবেন সমস্ত উপকরণ যেন চিকেনের সাথে ভালোভাবে মিশে যায়।
৫) এবার একটা একটা করে টুকরো ব্রেড ক্রাম্বস-এর মধ্যে দিয়ে মিশিয়ে নিন।
৬) কড়াইতে তেল গরম হলে চিকেনের টুকরোগুলি তেলের মধ্যে দিতে থাকুন।
৭) বেশ কিছুক্ষণ ভাজা হতে দিন, বেশি ঘাঁটবেন না।
৮) মচমচে না হওয়া পর্যন্ত ভালভাবে ভাজুন, তবে পুড়িয়ে ফেলবেন না।
৯) ভাজা হয়ে গেলে তেল থেকে ছেঁকে নিয়ে টিস্যু পেপারের ওপর রাখুন। ব্যস তৈরি আপনার চিকেন পপকর্ন।
১০) এবার সস বা মেয়োনিজের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications