বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন চিকেন পকোড়া, দেখে নিন রেসিপি

Posted By:

চিকেন সকলেরই পছন্দের খাবার। দিনের যেকোনও সময়ই চিকেনের কোনও পদ থাকলে মনটা একেবারে ভরে যায়! চিকেনের সমস্ত পদের মধ্যে অন্যতম জনপ্রিয় হল, চিকেন পকোড়া। আমরা প্রায় প্রত্যেকেই চিকেন পকোড়া খেতে পছন্দ করি। বাড়িতে পার্টি থাকলে বা হঠাৎ করে অতিথি ‌এসে গেলে চটজলদি মুখরোচক কিছু বানাতে চাইলে চিকেন পকোড়ার জুড়ি নেই। গরম চা বা কফির সঙ্গে চিকেন পকোড়া একেবারে জমে যাবে। তবে আর দোকান থেকে কিনে নয়, এবার বাড়িতেই বানাতে পারেন আপনার পছন্দের চিকেন পকোড়া। কীভাবে? দেখে নিন রেসিপি।

Chicken Pakora Recipe

চিকেন পকোড়া তৈরির উপকরণ

৫০০ গ্রাম বোনলেস চিকেন

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

পরিমাণমতো তেল

ধনে পাতা কুচি একমুঠো

২টো মাঝারি সাইজের পেঁয়াজ

২ টেবিল চামচ লেবুর রস

২ চা চামচ আদা-রসুন পেস্ট

কয়েকটা কাঁচা লঙ্কা

দেড় কাপ বেসন

চার চা চামচ চালের গুঁড়ো

আরও পড়ুন : চিকেন খেতে ভালবাসেন? চেখে দেখুন কোরিয়ান ফ্রায়েড চিকেন, রইল রেসিপি

চিকেন পকোড়া তৈরির পদ্ধতি

১) মাংসের পিসগুলো ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা-রসুন, লেবুর রস এবং লবণ দিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট দিয়ে চিকেন ম্যারিনেট করে নিন। তারপর প্রায় ৪০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

২) এরপর ব্যাটার প্রস্তুত করতে - বেসন, চালের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং পরিমাণমতো জল একসাথে মিশিয়ে নিন। ব্যাটারটি যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।

৩) এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এক এক করে ব্যাটারে ডুবিয়ে তেলে ছাড়ুন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

৪) ভাজা হয়ে গেলে কাসুন্দি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন চিকেন পকোড়া। এর সাথে শশা, পেঁয়াজ কেটে স্যালাড বানিয়েও দিতে পারেন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion