Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
অতিথি আপ্যায়নে থাক চিকেন মশলা ফ্রাই, রইল রেসিপি
আত্মীয়-স্বজন থেকে বন্ধুবান্ধব, বাড়িতে ছোটো-বড় নানা জমায়েত লেগেই থাকে। কিন্তু তাদের কী রেঁধে খাওয়ানো যায়, এই নিয়ে বেশ চিন্তায় পড়ে যান গৃহকর্ত্রী। ফ্রিজে চিকেন রাখা থাকলে তা দিয়ে বানিয়ে ফেলুন চিকেন মশলা ফ্রাই। জমে যাবে আপনার বৈঠকী আড্ডা। দেখে নিন বানাবেন কী ভাবে।
চিকেন মশলা ফ্রাই উপকরণ
আধা কেজি মুরগির মাংস, ২টো শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, কারি পাতা, ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল।

চিকেন মশলা ফ্রাই তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা এবং পেঁয়াজ কুচি দিন। নাড়াচাড়া করে ভাজতে থাকুন। পেঁয়াজের রঙ লালচে হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন।
এবার এতে দিয়ে দিন মুরগির মাংস। খানিকক্ষণ সময় নিয়ে মুরগির মাংস ভেজে নিন। মাংসের জল শুকিয়ে এলে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিন। সামান্য জল দিয়ে মিনিট পনেরো মাংসটা কষিয়ে নিন। মাংস সেদ্ধ হলে এবং জল শুকিয়ে গেলে নামিয়ে নিন। ব্যস, রেডি হয়ে গেল চিকেন মশলা ফ্রাই! রুটি, পরোটার সঙ্গে জমিয়ে উপভোগ করুন। আবার শুধুও খেতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications