Chicken Malai Kebab Recipe: খুব কম সময়েই তৈরি করে ফেলুন জিভে জল আনা চিকেন মালাই কাবাব!

Posted By:

কাবাব সকলেরই অত্যন্ত পছন্দের। পনির হোক বা ফিশ কিংবা চিকেন, সামনে এক প্লেট কাবাব থাকলে নিমেষেই মনটা ভালো হয়ে যায়। একটু খানি কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ আপনি কিন্তু চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন হরেক রকমের মজাদার কাবাব। আজ আপনাদের জানাব কী ভাবে ঘরে বসেই তৈরি করবেন চিকেন মালাই কাবাব। চলুন তাহলে জেনে নেওয়া যাক, চিকেন মালাই কাবাব তৈরির সহজ পদ্ধতি।

Chicken Malai Kebab Recipe

চিকেন মালাই কাবাব তৈরির উপকরণ

১০-১৫ পিস বোনলেস মুরগির মাংস

১ কাপ টক দই

আদা পেস্ট ১ চামচ

রসুন বাটা ১ চামচ

জায়ফল গুঁড়ো ১ চামচ

আধা চামচ গোলমরিচ

মোজারেলা চিজ

কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

স্বাদ অনুযায়ী লবণ

পাতিলেবুর রস

আরও পড়ুন: ইলিশ প্রেমীদের জন্য নতুন রেসিপি ইলিশের কাবাব, দেখুন তৈরির পদ্ধতি

চিকেন মালাই কাবাব তৈরির পদ্ধতি

১) প্রথমে চিকেনের পিসগুলো ভালো করে ধুয়ে নিন।

২) একটি বাটিতে কর্নফ্লাওয়ারের সঙ্গে আদা ও রসুন পেস্ট, জায়ফল গুঁড়ো, গোলমরিচ, নুন, লেবু, মোজারেলা চিজ মিশিয়ে নিন ভালো করে। মশলার এই মিশ্রণে মাংসের পিসগুলো মাখিয়ে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

৩) ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেন প্রি হিট করতে হবে।

৪) এরপর বেকিং ট্রেতে অ্যালুমিনিয়াম ফয়েল রেখে, তার উপর ম্যারিনেট করা মাংসের পিসগুলো সাজিয়ে দিন। তারপর মাইক্রোওভেনে ২০ মিনিট রেখে দিন। মাঝে মাঝে চেক করবেন। মাংসগুলি সোনালী হয়ে এলে ওভেন থেকে বের করে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন মালাই কাবাব!

৫) প্লেটে সুন্দর করে সাজিয়ে পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন গরম গরম কাবাব।

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 28, 2022, 20:12 [IST]
X
Desktop Bottom Promotion