চিকেনের এই পদ একবার খেলে ভুলতে পারবেন না! রইল রেসিপি

Posted By:

মাংস প্রিয় খাবার নয়, এমন মানুষ এই মুহূর্তে খুব কমই রয়েছেন। প্রত্যেকের বাড়িতে সপ্তাহে অন্তত একবার মাংসের যে কোনও পদ হয়েই থাকে। বিশেষ করে যারা খাদ্য রসিক মানুষ তাঁরা বিভিন্ন ধরণের খাবারের স্বাদ নিতে কখনও পিছপা হন না। মুরগির হোক কিংবা পাঁঠার মাংস, যা যা আইটেম রয়েছে, একবার না একবার হলেও সমস্ত কিছুর স্বাদ গ্রহণ করতেই হবে।

আজ আমরা এক অন্য ধরনের মাংসের রেসিপি সম্পর্কে বলব। একেবারে অল্প তেল মশলায় বানিয়ে ফেলুন 'চিকেন মালাই হান্ডি'। এই খাবারের যেমন স্বাদ, তেমন পুষ্টিতেও ভরপুর।

Chicken Malai Handi Recipe

উপকরণ

৫০০ গ্রাম মুরগির মাংস, ৪ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা, ৪ টা পেঁয়াজের কুচি, ১/৪ চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, ১/৪ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, ৩ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ১ টেবিল চামচ কাজুবাদাম বাটা, ১ চা চামচ পোস্ত বাটা, প্রয়োজনমতো সবুজ লঙ্কা বাটা, ২-৩ টা তেজপাতা, ৩ টা সবুজ এলাচ, ৩ টা লবঙ্গ, ১ টুকরো দারুচিনি, ১ চা চামচ শুকনো মেথি পাতা, ১/৪ চা চামচ ধনেপাতা গুঁড়া, ১/৪ চা চামচ জিরা গুঁড়া, পরিমান মতো সাদা তেল, নুন, হলুদ ও গরম জল।

প্রণালী

প্রথমেই পরিমান মতো মাংসে নুন, আদা-রসুন বাটা, দই, আর গোলমরিচ দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে অন্তত ২৫-৩০ মিনিট রাখুন। এবার কড়াই গরম করে পরিমান মতো তেল দিন। তেল গরম হলে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি, পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে ৫ মিনিট নাড়ুন।

ম্যারিনেট করা মাংস কড়াইতে ঢেলে ভালো করে কষতে থাকুন। তারপর মেথি পাতা, ধনেপাতা গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কড়াইতে মিক্স করে নিন। এবার পরিমান মতো গরম জল দিয়ে ৫ মিনিট চাপা দিন।

পাঁচ মিনিট পর ২ টেবিল চামচ দই, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, দিয়ে ভালো করে মিক্স করে চাপা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে তাতে ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ৫-১০ মিনিট পর নামিয়ে নিন। তৈরী আপনার 'চিকেন মালাই হান্ডি'। সুন্দর করে প্লেটে নামিয়ে তার উপর ফ্রেশ ক্রিম ও ধোনে পাতা দিয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Monday, September 25, 2023, 21:42 [IST]
X
Desktop Bottom Promotion