বিকেলের টিফিনে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন ললিপপ, রইল রেসিপি

Posted By:

খুব কম মানুষই আছেন যারা চিকেন খেতে পছন্দ করেন না। খাদ্যপ্রিয় মানুষদের কাছে চিকেন খুবই লোভনীয় একটি খাবার। পাতে চিকেনের যেকোনও পদ থাকলে খাবারের থালা একেবারে চেটেপুটে সাফ হয়ে যায়। এছাড়াও, চিকেন অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার।

চিকেনের সমস্ত পদের মধ্যে বেশ জনপ্রিয় একটি পদ হয় চিকেন ললিপপ। চিকেন ললিপপ খাননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! তবে ললিপপ খেতে ইচ্ছে হলে ভরসা করতে হয় সেই রেস্টুরেন্টের উপর। আর এখন করোনা পরিস্থিতিতে বাইরের খাবার বেশি খাওয়াও যাচ্ছে না। তবে চিন্তার কিছু নেই, এবার থেকে বাড়িতেই বানাতে পারবেন আপনার পছন্দের চিকেন ললিপপ। রইল রেসিপি।

Chicken Lollipop Recipe

চিকেন ললিপপ তৈরির উপকরণ

চিকেন উইংস - ৫০০ গ্রাম

আদা-রসুন কুচি - ২চা চামচ

পেঁয়াজ - ১টা

ভিনেগার - ১চা চামচ

সোয়া সস - ৪চা চামচ

টমেটো সস - ২চা চামচ

আদা-রসুন বাটা - এক চা চামচ

স্বাদমতো নুন

গোলমরিচ গুঁড়ো - আধা চা চামচ

পরিমাণমতো সাদা তেল

লেবুর রস - ১চা চামচ

ময়দা - ১কাপ

কর্নফ্লাওয়ার - আধা কাপ

আরও পড়ুন : নতুন বছরে বাড়িতে বানান লেমন চিকেন, রইল রেসিপি

চিকেন ললিপপ তৈরির পদ্ধতি

১) চিকেনগুলো ললিপপের আকারে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন।

২) তারপর সোয়া সস, লেবুর রস, আদা-রসুন বাটা, স্বাদমতো নুন দিয়ে ম্যারিনেট করে আধঘণ্টা রেখে দিন।

৩) এরপর একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, সোয়া সস, নুন দিয়ে ব্যাটার বানিয়ে নিন।

৪) কড়াইতে তেল গরম করে চিকেনগুলো ব্যাটারে ডুবিয়ে ভাল করে ভেজে তুলে নিন।

৫) এবার অন্য প্যানে তেল গরম করে পেঁয়াজ-আদা-রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে ভিনেগার, টমেটো সস, সোয়া সস, অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন।

৬) তারপর ভেজে রাখা ললিপপগুলো দিয়ে ভালো করে নেড়ে নিলেই তৈরি চিকেন ললিপপ।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion