Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মুরগির আলু ঝোলে অরুচি? স্বাদ বদলাতে চেখে দেখুন চিকেন কোর্মা!
বাঙালি বাড়িতে বেশিরভাগ সময়ই চিকেনের কষা অথবা আলু দিয়ে পাতলা ঝোলই হয়ে থাকে। কিন্তু সবসময় কি আর একই স্বাদের খাবার ভাল লাগে! মাঝে মধ্যে নতুনত্ব কিছুও তো খেতে ইচ্ছে করে। মুরগির আলুর ঝোলে অরুচি ঠেকলে বানিয়ে নিতে পারেন চিকেন কোর্মা। রইল রেসিপির হদিশ।
চিকেন কোর্মার উপকরণ
এক কেজি মুরগির মাংস, পেঁয়াজ বাটা, ২ চামচ আদা বাটা, ২ চামচ রসুন বাটা, টক দই পরিমাণমতো, এক কাপ দুধ, ২টো তেজপাতা, গোটা গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা পাতিলেবুর রস, ২ চামচ ঘি, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, রান্নার জন্য পরিমাণমতো তেল।

চিকেন কোর্মা তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। টক দই ফেটিয়ে রাখবেন। বড় বাটিতে চিকেনের সঙ্গে দই, দুধ, ঘি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেশনের জন্য রেখে দিন।
কড়াইয়ে তেল গরম করে তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা চিকেন দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিন। ঢিমে আঁচে মাংস রান্না হতে দিন। মাঝেমাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে।
মিনিট কুড়ি পর চিনি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঝোলের জন্য পরিমাণমতো গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফোটান। কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দেবেন এতে। গ্রেভি থকথকে হয়ে এলে উপড়ে ছড়িয়ে দিন পাতিলেবুর রস। আরও মিনিট পাঁচেক ফুটিয়ে আঁচ নিভিয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মুরগির মাংসের কোর্মা! পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications