Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chicken Kala Bhuna: একঘেয়ে মাংসের ঝোল খেয়ে বিরক্ত? বানিয়ে ফেলুন চিকেন কালা ভুনা
মুরগির মাংস ছোটো-বড় সকলেই খান! তবে বেশিরভাগ সময়ই চিকেনের ঝোল, কষা হয়ে থাকে। একঘেয়ে খাবার কারুরই ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য রইল একেবারে অন্য স্বাদের চিকেন রেসিপি। পদটির নাম মুরগির মাংসের কালা ভুনা। ভাত, পোলাও, ফ্রায়েড রাইস, রুটি, পরোটা, নান, কুলচা সব দিয়েই খেতে পারবেন এই সুস্বাদ পদ। চলুন তবে জেনে নেওয়া যাক কী ভাবে বানাবেন।

চিকেন কালা ভুনা তৈরির উপকরণ
এক কেজি মুরগির মাংস
আদা ও রসুন বাটা
৩-৪টে মাঝারি মাপের পেঁয়াজ কুচি
বেরেস্তা
গোটা ধনে
গোটা গোলমরিচ
স্টার অ্যানিস
মৌরি
কয়েকটা শুকনো লঙ্কা
রাঁধুনী
কাবাব চিনি
ছোটো এলাচ
২টো তেজপাতা
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
পরিমাণমতো সরষের তেল
স্বাদ অনুযায়ী নুন
চিকেন কালা ভুনা রান্নার পদ্ধতি
১) শুকনো খোলায় গোটা ধনে, গোলমরিচ, স্টার অ্যানিস, রাঁধুনী, মৌরি, শুকনো লঙ্কা, কাবাব চিনি, ছোটো এলাচ একটু নাড়াচাড়া করে নিন। মশলাগুলি ঠান্ডা হলে মিক্সিং জারে সব একসঙ্গে গুঁড়ো করে নিতে হবে।
২) এবার মুরগির মাংস ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, তেল, গুঁড়ো করে রাখা মশলা, বেরেস্তা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।
৩) কড়াইতে সরষের তেল গরম করে ১টি তেজপাতা, ২টো শুকনো লঙ্কা ফোড়ন দিন।
৪) তারপর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হলে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। মাংস কষাতে থাকুন। ঢাকা দিয়ে দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। প্রয়োজনে অল্প অল্প করে জল দিয়ে মাংস কষান।
৫) এর পর গুঁড়ো করা বাকি মশলা দিয়ে আরও মিনিট ১০-১৫ রান্না করে নিন। বেশ মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে যাবে মুরগির মাংসের কালা ভুনা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications