Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাংসের ঝোল বা কষা নয়, পুজোয় বানিয়ে ফেলুন দক্ষিণী খাবার চিকেন ঘি রোস্ট!
বাড়িতে চিকেন আনা হলে সেই ঝোল, কষা আর না হয় চিলি চিকেন রান্না হয়ে থাকে। সব সময় একই স্বাদের খাবার খেতে কারুরই ভালো লাগে না। তাই এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলতেই পারেন দক্ষিণী পদ চিকেন ঘি রোস্ট। পুজোর সময় বাড়িতে অতিথি এলে তাঁদেরও রেঁধে খাওয়াতে পারেন এই পদ। দেখে নিন কী ভাবে বানাবেন চিকেনের এই পদ।
চিকেন ঘি রোস্টের উপকরণ
এক কেজি চিকেন, আধ কাপ টক দই, পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পাতিলেবুর রস, ৪-৫টা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ, মৌরি, গোটা ধনে, গোটা জিরে, তেঁতুলের ক্বাথ, স্বাদমতো নুন ও চিনি, কয়েকটা কারিপাতা, ঘি পরিমাণমতো।

চিকেন ঘি রোস্ট তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস আর নুন দিয়ে চিকেন মাখিয়ে ম্যারিনেশনের জন্য এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। কড়াইতে শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, লবঙ্গ একটু ভেজে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন।
এ বার কড়াইতে ঘি গরম করে কারিপাতা ফোড়ন দিন। কারিপাতার গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিন। রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। তারপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে রান্না করুন। ভালো করে কষাতে থাকুন। ঢাকা দিয়ে রান্না করবেন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন।
মাংস কষানো হলে এবং সেদ্ধ হয়ে এলে তেঁতুলের ক্বাথ, চিনি এবং ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে আবারও ভালো করে কষিয়ে নিন। এর পর কড়াইতে পরিমাণমতো জল দিয়ে দিন। ঝোল একদম শুকিয়ে গেলে এবং ঘি আলাদা করে ভেসে উঠলেই তৈরি চিকেন ঘি রোস্ট! পরোটা কিংবা নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগি মাংসের এই সুস্বাদু পদ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications