হায়দ্রাবাদের মুর্গ দিওয়ানি হান্ডি (হাঁড়ি) রেসিপি

Posted By:

মুরগীর মাংস এমন একটি উপকরণ যা দিয়ে মনের মতো করে নানা পদ নানা পদ্ধতিতে রান্নার পরীক্ষানীরিক্ষা করতে পারবেন। ভারতীয় রান্নার একটা অতি জনপ্রিয় পদ্ধতি মাটির হাঁড়িতে করে রান্না। আর এখানে হান্ডি বিরিয়ানি বা হান্ডি চিকেন অত্যন্ত জনপ্রিয়।

নিজামের হেঁশেলের অত্যন্ত জনপ্রিয় খানা মুর্গ দিওয়ানি হান্ডি (হাঁড়ি)। মাটির পাত্রে ভারতীয় একাধিক মশলা এবং কাজুবাটার মিশ্রণে তৈরি হয় মাংসের কারিটি।

হায়দ্রাবাদের মুর্গ দিওয়ানি হান্ডি (হাঁড়ি) রেসিপি

তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন মুর্গ দিওয়ানি হান্ডি (হাঁড়ি)।

উপকরণ

  • মুরগীর মাংস - ৫০০ গ্রাম
  • কাজুবাদাম - ২০-২৫টি
  • পেঁয়াজ - ২টি কুচনো
  • টমেটো পিউরি - ১/২ কাপ
  • রসুন - ৭-৮ কোয়া
  • আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
  • দই - ১ টেবিল চামচ
  • হলুদ - ১ চা চামচ
  • লাল লঙ্কাগুঁড়ো - ২ চা চামচ
  • ধনে গুঁড়ো - ১ চা চামচ
  • জায়ফল গুঁড়ো - এক চুটকি
  • গরম মশলা - ১/২ চা চামচ
  • কসুরি মেথি - ১ চা চামচ
  • পুদিনা পাতা - ১ চা চামচ (কুচনো)
  • ধনে পাতা - ২টেবিল চামচ কুচনো
  • নুন - স্বাদমতো
  • চিনি - স্বাদ অনুযায়ী
  • তেজপাতা - ১ টি
  • লবঙ্গ - ২টি
  • দারচিনি - ১টি
  • জয়িত্রি - ২ টি
  • ছোট এলাচ - ২ টি
  • মাখন - ৩ টেবিলচামচ
  • ফ্রেস ক্রিম - ২টেবিলচামচ
  • মাটির পাত্র রান্নার জন্য

প্রণালী

  • মাংস ধুয়ে, নুন, হলুদ, দই মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করুন।
  • ইষদুষ্ণ জলে কাজুবাদামগুলি ভিজিয়ে রেখে দিন। ১৫-২০ মিনিট বাদে কাজুবাদাম হাল্কা জল দিয়ে বেটে নিন, যাতে গাড় একটি পেস্ট তৈরি হয়।
  • মাটি পাত্র আঁচে বসিয়ে তাতে মাখন দিন। তেজপাতা দিন। জয়িত্রি, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিন। তেলে গোটা গরমমশলাগুলি হাল্কা ফাটার জন্য অপেক্ষা করুন।
  • এবার গোটা রসুন দিয়ে ভাজুন ১ মিনিট ।
  • এতে কুচনো পেঁয়াজ, দিয়ে ৩-৪ মিনিট ভাজুন। এতে আদা রসুনবাটা দিয়ে ৪-৫ মিনিট ভাজুন।
  • এতে ম্যারিনেট করা মাংসের টুকরোগুলি দিয়ে দিন।
  • কাজুবাটা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।
  • এবার এতে টমোটো পিউরি দিয়ে ৩-৪ মিনিট রান্না করুন।
  • এতে গুঁড়ো মশলা গুলি (গরম মশলা বাদে) কসুরি মেথি, নুন, চিনি দিয়ে আরও ৩ মিনিট রান্না করুন।
  • আঁচ হাল্কা করে ৭-৮ মিনিট রান্না করুন।
  • সময় হয়ে গেলে ঢাকা খুলে পুদিনা পাতা, জায়ফল গুঁড়ো, এবং গরম মশলা দিন। ভাল করে মিশিয়ে আধ কাপ গরম জল দিন।
  • ঢাকা দিয়ে হাল্কা আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন।
  • হয়ে গেলে আঁচ বন্ধ করে ধনেপাতা ও ফ্রেস ক্রিম ছড়িয়ে ঢাকা বন্ধ করে ৫ মিনিট রেখে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন।
[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion