Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিকেন কাপ কেক
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
কাপ কেকের নামেই জিভে জল চলে আসে ছোটদের। শুধু ছোটদেরই বা দোষ দিয়ে লাভ কী যে কোনও বয়সেই কাপ কেক পছন্দের খাবার।
কাপ কেক মূলত মিষ্টি হয়। কিন্তু আজ আমরা যে কাপ কেক তৈরি করব তা একেবারে অন্যরকম। এই কাপকেকটি হবে ঝাল ঝাল নোনতা। কারণ এই কাপ কেকটি তৈরি হবে মুরগীর মাংস দিয়ে।

তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে চিকেন কাপ কেক রেসিপিটি বানাবেন।
পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৮ মিনিট
রান্নার সময় - ২৫ মিনিট
উপকরণ
- পাউরুটি - ১২ টি
- মাখন - ৪ টেবিলচামচ
- রসুন - ১/২ চা চামচ
- নুন - স্বাদমতো
- গোলমরিচ গুঁড়ো - ১/২ চা চামচ
- মুরগীর মাংস - ১ কাপ (সিদ্ধ করে সরু সরু করে কাটা)
- বাধাকপি - ১/২ কাপ (স্লাইস)
- ধনেপাতা - ১/২ কাপ (কুচনো)
- কাঁচা লঙ্কা - ২ টেবিল চামচ
- সোয়া সস - ২ টেবিল চামচ
- ভিনিগার - ১ টেবিল চামচ
- মোজারেলা চিজ বা পিজা চিজ - ১ কাপ (কুড়নো)
প্রণালী
- পাউরুটির চারদিকের শক্ত খয়েরি ধারগুলি কেটে বাদ দিয়ে দিন।
- একটি পাত্র আঁচে বসান। এতে মাখন, রসুন, নুন ও গোলমরিচ দিয়ে ভাজুন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যায়।
- এবার এই মাখনের মিশ্রণ দিয়ে কাপ কেক বোলে ভাল করে লাগিয়ে নিন।
- এবার পাউরুটির স্লাইস কেক মোল্ডের মধ্যে বাটির আকার ধরে লাগিয়ে দিন।
- অন্য একটি প্যানে অল্প মাখন নিয়ে মুরগীর মাংস, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচ, ভিনিগার, সোসয়া সস, বাধাকপি, ধনেপাতা একসঙ্গে ভেজে নিন গনগনে আঁচে।
- এবার এই মিশ্রণটি পাউরুটির মধ্যে দিন। কাপে মিশ্রণটি ভরে গেলে। কোড়ানো চিজ দিয়ে পুরটা ঢেকে দিন।
- ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে ১৫-২০ মিনিট বেক করে নিন।
- কাপ কেকের রং সোনালি হয়ে গেলে বের করে নিন।
- মোল্ড থেকে বের করে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Chicken Cupcake Recipe
Story first published: Tuesday, June 16, 2015, 12:35 [IST]
Other articles published on Jun 16, 2015



Click it and Unblock the Notifications