Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তরাঁর মতো চিকেন ক্যাসেরোল এবার বাড়িতেই! কী ভাবে? রইল রেসিপির হদিশ
Chicken Casserole Recipe in Bengali: স্টার্টার থেকে মেইন কোর্স, চিকেন সব জায়গাতেই হিট। মুরগির মাংস এমন একটি খাবার যাকে বেক, ভাজা, সেদ্ধ - সবেতেই ভালো লাগে। চিকেন পকোড়া হোক কিংবা ফ্রায়েড চিকেন, মাংসের ঝোল হোক বা রেজালা সব কিছুরই আলাদা চাহিদা আছে। এবার একটু অন্য কিছু ট্রাই করা যাক। খুব অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মুখরোচক চিকেন ক্যাসেরোল। রইল রেসিপি।

চিকেন ক্যাসেরোল উপকরণ
আধা কেজি হাড় ছাড়া মুরগির মাংস, এক কাপ সেদ্ধ করা নুডলস বা চাউমিন,
৩ টেবিল চামচ মাখন, ৫০০ এমএল দুধ, ২ টেবিল চামচ ময়দা, আধা কাপ টুকরো
করা মাশরুম, টমেটো কুচি, ১/৪ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল
চামচ অরিগ্যানো, রসুন কুচি, পালং শাক, স্বাদ অনুযায়ী লবণ, আধা টেবিল
চামচ চিলি ফ্লেক্স, ২টো চিজ কিউব।
চিকেন ক্যাসেরোল বানানোর পদ্ধতি
কড়াইতে মাখন গরম করে মুরগির মাংসগুলো উল্টেপাল্টে ভেজে নিন। মাংসগুলো
একটি প্লেটে তুলে রাখুন। আরও একটু মাখন দিয়ে রসুন কুচি এবং মাশরুম
কয়েক মিনিট ভেজে নিন। এর পর এতে ময়দা দিয়ে আরও এক মিনিট মতো
নাড়াচাড়া করার পর, প্যানে দুধ ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকুন।
কিছুক্ষণ পর প্যানে সেদ্ধ নুডলস, গ্রেট করা চিজ, গোলমরিচ গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স এবং অরেগ্যানো দিয়ে আরও খানিকক্ষণ রান্না করুন। এর পর পালং শাক, টমেটো এবং ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিন। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করুন।
রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করুন। একটি মাইক্রোওভেন প্রুফ পাত্রে মিশ্রণটি ঢেলে চারিদিকে ছড়িয়ে নিন। ফয়েল দিয়ে পাত্রটি ভালো করে ঢেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট বেক করুন। বেক হয়ে গেলেই তৈকি চিকেন ক্যাসেরোল! এবার পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications