১৫ মিনিটে বানান বাটার মেথি চিকেন

Posted By:
১৫ মিনিটে বানান বাটার মেথি চিকেন
বাটার চিকেন মশলা অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। সাধারণত কোনও বিশেষ অনুষ্ঠানে এই ধরণের গুরুপাক সুস্বাদু খাবার বানানো হয়ে থাকে। এদিকে বাড়িতে হঠাৎ করে কোনও অতিথির আগমন হলে কী খাওয়াবে ভেবে কুল কিনারা পান না। সেক্ষেত্রেও আপনি অনায়াসে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন বাটার চিকেন। তবে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে। ঐতিহ্যশালী উপায়ে বানাতে গেলে ঝটপট হয়তো সম্ভব হবে না। তাই সহজে কী করে একটু নতুনত্ব দিয়ে এই লোভনীয় রেসিপিটি বানাবেন তা আমরা আজ দেখব। আমরা আজকে বাটার চিকেনের বদলে বানাব বাটার মেথি চিকেন।

তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন ঝটপট বাটার মেথি চিকেন

পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় ৫ মিনিট
রান্নার সময় - ১০ মিনিট

উপকরণ

  • মুরগীর মাংস - ১/২ কেজি (বোনলেস মাঝারি টুকরো)
  • তেল - ৪ টেবিল চামচ
  • মাখন - ১০০ গ্রাম
  • আদা-রসুন বাটা - ২ টেবিল চামচ
  • টমেটো - ৪টি (পিউরি করা)
  • লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো - ১ চা চামচ
  • কসৌরি মেথি - ৪ টেবিল চামচ
  • ফ্রেশ ক্রিম - ১ কাপ
  • নুন - স্বাদ মতো

প্রণালী

  • একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন।
  • এতে আদা রসুন বাটা দিয়ে ১ মিনিট ভেজে নিন যাতে কাঁচা গন্ধ চলে যায়।
  • এতে মাংসের টুকরোগুলি দিয়ে দিন।
  • মাংসে সোনালি রং ধরলে মাখন দিয়ে দিন।
  • এবার এতে টমোটো পিউরি দিয়ে দিন। এতে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিন। সঙ্গে কসৌরি মেথিও দিয়ে দিন।
  • ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিন।
  • এরপর মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে আঁচ একেবারে হাল্কা করে তাতে ক্রিম মিশিয়ে দিন।
  • আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিন। সাদা পোলাও, পিস পোলাও বা জাফরানি পোলাও-এর সঙ্গে পরিবেশেন করুন।
[ of 5 - Users]
Story first published: Monday, September 15, 2014, 12:41 [IST]
X
Desktop Bottom Promotion