Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Chicken Bharta Recipe : রাতে রুটি খান? সঙ্গে বানিয়ে নিন রেস্তরাঁর কায়দায় চিকেন ভর্তা
বেশিরভাগ বাঙালিই মাছের পর চিকেনের প্রতি টান আলাদা অনুভব করেন। সপ্তাহে একটা দিন পাতে মুরগির মাংস না পড়লে পেট ভরলেও মন ঠিকমতো ভরে না। তাই, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ভর্তা রেসিপি। রুটি বা পরোটার সঙ্গে এক্কেবারে জমে যাবে চিকেনের এই পদটি!

উপকরণ
২৫০ গ্রাম বোনলেস চিকেন
পরিমাণমতো জল
পরিমাণমতো সাদা তেল
১টা বড় সাইজের পেঁয়াজের পেস্ট
২ চা চামচ রসুন বাটা
দেড় চা চামচ আদা বাটা
১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা
১টা টমেটো পেস্ট
২ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
সামান্য হলুদ গুঁড়ো
২ চা চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ জিরে গুঁড়ো
হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো
১০-১২টা কাজুবাদাম
১ টেবিল চামচ চারমগজ
২ টেবিল চামচ টক দই
ফ্রেশ ক্রিম
স্বাদমতো নুন ও চিনি
১টা সেদ্ধ ডিম
অল্প কাসৌরি মেথি
সামান্য মাখন
আরও পড়ুন : চিকেন খেতে ভালবাসেন? চেখে দেখুন কোরিয়ান ফ্রায়েড চিকেন, রইল রেসিপি
তৈরির পদ্ধতি
১) প্রথমে চিকেনগুলো ভাল করে ধুয়ে নিন। তারপর কড়াইতে পরিমাণমতো জল দিয়ে চিকেনগুলো ভাল ভাবে সেদ্ধ করুন। চিকেনের স্টকটা রেখে দেবেন।
২) এবার একটি পাত্রে সেদ্ধ চিকেনগুলো তুলে নিয়ে ঠান্ডা করে নিন। তারপর দু'টো কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো খুব ছোটো ছোটো টুকরো করে নিন।
৩) কড়াইতে তেল গরম করে পেঁয়াজের পেস্ট দিয়ে নেড়ে নিন। তারপর রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেশান ভাল করে। তারপর দিয়ে দিন টমেটো পেস্ট।
৪) এর পর কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন। মশলাটা ভাল করে কষিয়ে নিয়ে চিকেন দিয়ে দিন। কিছুক্ষণ নাড়ার পর চিকেন স্টক দিয়ে দিন।
৫) মিক্সিতে কাজুবাদাম, চারমগজ, টক দই নিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্টটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিন ভাল করে। এর পর কিছুটা ফ্রেশ ক্রিম ও চিনি দিয়ে মেশান।
৬) এবার অল্প কাসৌরি মেথি হাতে ঘষে দিয়ে দিন। সামান্য মাখনও মিশিয়ে দেবেন। বেশ কিছুক্ষণ নাড়ুন।
৭) তারপর একটা সেদ্ধ ডিম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন ভর্তা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications