Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
দুপুরে গরম ভাতের সাথে থাক চিকেন বালতি কারি, রইল রেসিপির হদিশ
দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে মুরগির মাংসের ঝোল হলে আর কি চাই! তবে বাড়িতে অতিথি এলে সেই একঘেয়ে রান্না করতে ইচ্ছে করে না। ভালো-মন্দ কিছু রাঁধতে মন চায়। তাই মুরগির মাংসের ঝোল, কষা ছেড়ে বানিয়ে ফেলতে পারেন চিকেন বালতি কারি। তাই বলে এই পদ রান্না করতে বালতি বা গামলা কিছুই লাগবে না। ঘরোয়া কিছু মশলাপাতি হলেই যথেষ্ট।
এই পদ নিয়ে নানা মুনির নানা মত। অনেকে বলেন, ইংল্যান্ডের এক ভারতীয় খানার রেস্তরাঁয় বালতির মতো পাত্রে এটি রান্না করা হয় বলে এর এমন নামকরণ। আবার অনেকে বলেন, উত্তর পাকিস্তানের বালটিস্তান প্রদেশের নাম অনুসারে এই পদটির এমন নামকরণ হয়েছে। মতান্তরে, এই পদ কাশ্মীরের। তা সে যে দেশেরই হোক না কেন, লাঞ্চ অথবা ডিনার কিন্তু জমে যাবে চিকেনের এই বিশেষ পদে। দেখে নিন কী ভাবে রাঁধবেন চিকেন বালতি কারি।

উপকরণ
আধা কেজি হাড় ছাড়া মুরগির মাংস, টক দই, পেঁয়াজ কুচি, টোম্যাটো কুচি, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা কুচি, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নারকেলের দুধ, ধনেপাতা কুচি, রান্নার জন্য সর্ষের তেল, স্বাদমতো নুন।
প্রণালী
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর মশলা মাখিয়ে ম্যারিনেশনের জন্য রাখুন ঘণ্টা দুয়েক। কড়াইতে তেল গরম করতে দিন। তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ভেজে তুলে রাখুন। ওই মাংস ভাজার তেলের মধ্যেই গোটা জিরে, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিন। একটু ভাজার পর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে, তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভাজতে থাকুন।
আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টোমেটো কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকুন। অল্প নুন দেবেন, তাহলে টমেটো তাড়াতাড়ি গলে যাবে। এর পর একে একে সবকটা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে, একটি পাত্রে সামান্য নুন দিয়ে টক দই ভালো ভাবে ফেটিয়ে কড়াইতে দিয়ে দিন। ফের মশলা কষান।
মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যাপসিকাম দিয়ে ঢাকা দিন। তার পর ঢাকনা খুলে নারকেলের দুধ এবং স্বাদমতো নুন দিয়ে নাড়াচাড়া করে মাংস সেদ্ধ হতে দিন। আঁচ একেবারে কমিয়ে ফুটতে দিন খানিকক্ষণ। একেবারে শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। আপনি চাইলে এতে জলও ব্যবহার করতে পারেন। পরোটা, রুটি, নানের সঙ্গে গরম গরম পরিবেশন করুন চিকেন বালতি কারি। সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে চিকেনের এই পদ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications