বিকেলের স্ন্যাক্সে বানিয়ে ফেলুন চিজ স্টাফড টিক্কা, দেখে নিন রেসিপি

Posted By:

বিকেলের স্ন্যাক্সে কিংবা বাড়িতে কোনও অতিথি এসে পড়লে তৈরি করতে পারেন চিজ স্টাফড টিক্কা। এটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। এটি খেতেও অত্যন্ত সুস্বাদু। তাহলে আর দেরি না করে দেখে নিন চিজ স্টাফড টিক্কা তৈরির পদ্ধতি।

Cheese Stuffed Tikka Recipe

চিজ স্টাফড টিক্কা তৈরির উপকরণ

২০০ গ্রাম পনির

হাফ ক্যাপ্সিকাম

চিজ স্লাইস দু'টো

হাফ চা চামচ হলুদ গুঁড়ো

হাফ চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার

তিন টেবিল চামচ বেসন

এক টেবিল চামচ সাদা তেল

হাফ পেঁয়াজ

হাফ টমেটো

চার টেবিল চামচ দই

হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো

হাফ চা চামচ জিরে পাউডার

নুন স্বাদমতো

চিজ স্টাফড টিক্কা তৈরির পদ্ধতি

১) একটি পাত্রে বেসন, দই, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার, জিরে গুঁড়ো এবং লবণ নিয়ে ভাল করে মেশান। ঘন ব্যাটার প্রস্তুত করুন।

২) এবার পনিরগুলো কিউব করে কেটে নিন। পেঁয়াজ, টমেটো এবং ক্যাপসিকামও কিউব করে কেটে নিন। সেগুলিকে প্রস্তুত করা ব্যাটারে দিয়ে ভালভাবে ম্যারিনেট করুন। তারপর ১৫ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন।

৩) এখন চিজের স্লাইসগুলি ছোটো ছোটো চৌকো আকারে, পনিরের টুকরোর সাইজে কেটে নিন। এবার ২-৩টি বাঁশের সরু সরু স্টিক নিন, তাতে ম্যারিনেট করা উপাদানগুলো ঢুকিয়ে দিন। প্রথমে ক্যাপসিকাম, তারপর পনির, তারপর পেঁয়াজ, তারপরে চিজ এবং সবশেষে টমেটো দিন।

৪) এবার একটি নন-স্টিক প্যান গরম করে তাতে কয়েক ফোঁটা তেল দিন। তার উপর টিক্কাগুলি রাখুন এবং চারদিক সোনালি বাদামী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।

৫) তারপর পুদিনা চাটনি বা আপনার পছন্দের অন্য কোন চাটনির সাথে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 27, 2021, 17:13 [IST]
X
Desktop Bottom Promotion