Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Cheese Rice Cutlet Recipe: দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে বানিয়ে ফেলুন চিজ রাইস কাটলেট!
কাটলেট বলতে সাধারণত সবজি অথবা মাছ, মাংসের কাটলেটের কথাই মাথায় আসে। কিন্তু জানেন কি, ভাত দিয়েও কাটলেট তৈরি করা যায়? দুপুরে যদি ভাত বেঁচে গিয়ে থাকে, তাহলে সন্ধ্যের জলখাবারে বানিয়ে ফেলুন মুখরোচক চিজ রাইস কাটলেট। গরমাগরম চায়ের সঙ্গে একেবারে জমে যাবে! তাহলে আর সময় নষ্ট না করে ফটাফট বানিয়ে ফেলুন চিজ দিয়ে ভাতের কাটলেট।

চিজ রাইস কাটলেটের উপকরণ - এক কাপ সাদা ভাত, আধ কাপ সেদ্ধ ভুট্টা মাখা, ২ টেবিল চামচ সুজি, এক চিমটে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, একটি বড় সাইজের পেঁয়াজ, ১ চা চামচ রসুন বাটা, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, প্রয়োজন অনুসারে চিজ কিউব, ভাজার জন্য সাদা তেল।
চিজ রাইস কাটলেট বানানোর পদ্ধতি - ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে ভাজুন। পেঁয়াজের রঙ হালকা পরিবর্তন হলে সেদ্ধ করে মেখে রাখা ভুট্টা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন। সবকটি উপকরণ ভালো ভাবে মিশিয়ে নিন। কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করুন।
একটি বড় মাপের বাটিতে সাদা ভাতের সঙ্গে সবজির মিশ্রণ এবং রোস্টেড সুজি হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিন। এবার ভাতের মিশ্রণটি থেকে অল্প অল্প করে নিয়ে টিক্কির আকারে গড়ে নিন। প্রতিটি টিক্কির মাঝে এক টুকরো চিজ দিয়ে দেবেন।
ফ্রাইং প্যানে তেল গরম করে টিক্কিগুলো শ্যালো ফ্রাই করে নিন। দু'দিক সোনালি বাদামী রঙ হয়ে গেলে নামিয়ে নিন। টমেটো কেচাপ এবং পুদিনা চাটনি সহযোগে পরিবেশন করুন চিজ রাইস কাটলেট।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications