বাটারস্কচ কাপকেক উইথ ক্যারামেল সস

Posted By:

কাপকেক এমন একটা খাবার যা ছোট থেকে বড় সবাই খেতে ভালবাসে। ছোটখাটো খিদেতে দারুন মানানসই। স্বাদে অভূতপূর্ব। মুখে দিলেই যেন স্বর্গীয় স্বাদ।

সাধারণত ভ্যানিলা আর চকোলেট কাপকেকটাই বেশি জনপ্রিয়। তবে বাটারস্কচ কাপকেকেরও কিন্তু জুরি মেলা ভার। আর সঙ্গে যদি থাকে ক্যারামেল সস তাহলে তো কোনও কথাই নেই। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন বাটারস্কচ কাপকেক উইথ ক্যারামেল সস

বাটারস্কচ কাপকেক উইথ ক্যারামেল সস

পরিবেশন - ১২টি
প্রস্তুতির সময় - ৫ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

উপকরণ

  • ময়দা - ২ ১/২ কাপ
  • ব্রাউন সুগার - ১ কাপ
  • বাটারমিল্ক -১ ১/৪
  • মাখন - ৯০ গ্রাম
  • ডিম - ১টি

ক্যারামেল সসের জন্য

  • চিনি - ৩/৪ কাপ
  • হাল্কা গরম জল - ১/৪ কাপ
  • মাখন - ৪০ গ্রাম
  • ঘন ক্রিম - ১/২ কাপ

প্রণালী

  • মাফিন ট্রে ভাল করে মাখন দিয়ে গ্রিস করে নিন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটে প্রিহিট করে নিন।
  • এবার একটি বড় পাত্রে মাখন ও চিনি একসঙ্গে মেশান।
  • আর একটি পাত্রে বাটার মিল্ক, গলানো মাখন এবং ডিম একসঙ্গে ফেটান।
  • এতে ময়দার মিশ্রণটা মেশান।
  • শুধু মাত্র দুটি মিশ্রণ একসঙ্গে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বেশি ফেটাবেন না।
  • এবার মাফিন কাপে এই মিশ্রণটি অর্ধেক ভর্তি করে রাখুন।
  • এবার ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেটেই ২০ মিনিট বেক করে নিন।
  • হয়ে গেলে বের করে ৫ মিনিট বিশ্রামে রাখুন।

ক্যারামেল সসের জন্য

  • একটি মাঝারি মাপের সসপ্যানে চিনি ও জল নিন। হাল্কা আঁচে চিনি ও জলের মিশ্রন সমানে নাড়তে থাকুন।
  • জল চিনি মিশে গেলে ক্যারামেল রং আসার জন্য অপেক্ষা করুন।
  • রং এসে গেলে অর্থাৎ ক্যারামেল তৈরি হয়ে গেলে আঁচ থেকে সরিয়ে নিন।
  • এতে মাখন দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
  • ভাল করে মিশে গেলে এতে ক্রিম দিয়ে দেবেন।
  • খেয়াল রাখবেন মিশ্রণটি যেন না ফেটে যায়।
  • এবার ভাল করে মেশাতে থাকুন যাতে মিশ্রণটি মসৃণ হয়ে যায়।
  • ক্যারামেল মিশ্রণটি একটু ঘন হয়ে এলে তৈরি ক্যারামেল সস।
  • কেকের উপর ক্যারামেল সস ছড়িয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion