Bread Halwa Recipe : হালুয়া খেতে ভালবাসেন? বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু পাউরুটির হালুয়া, রইল রেসিপি

Posted By:

ব্রেকফাস্টে বেশিরভাগ বাড়িতেই পাউরুটির হরেক রকমের পদ থাকে। পাউরুটির যে কোনও খাবারই বানানোর ঝক্কি খুব কম। তাড়াহুড়োয় এর চেয়ে ভাল খাবার আর নেই। সেই জন্য অনেকেই বাড়িতে প্যাকেট প্যাকেট পাউরুটি মজুত করে রাখেন। সেদ্ধ ডিম ও কলার সঙ্গে স্যাঁকা পাউরুটি, ডিম টোস্ট, স্যান্ডউইচ, জ্যাম বা মাখন দিয়ে পাউরুটি তো প্রায় দিনই খাওয়া হয়। এগুলি ছাড়াও পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মিষ্টি পদও। একেবারে নতুন স্বাদের কোনও মিষ্টি খেতে চাইলে বানিয়ে নিতে পারেন পাউরুটির হালুয়া। দেখে নিন রেসিপি।

Bread halwa recipe

পাউরুটির হালুয়া তৈরির উপকরণ

৮-১০ পিস পাউরুটি

দুধ পরিমাণমতো

স্বাদমতো ঘি

দুই টেবিল চামচ গোলাপ জল

১০-১২টা আমন্ড

কাজুবাদাম কয়েকটা

পেস্তা কয়েকটা

৭-৮টা কিশমিশ

হাফ কাপ গুঁড়ো দুধ

চিনি স্বাদ অনুযায়ী

আরও পড়ুন : বাচ্চার টিফিনে কী দেবেন ভাবছেন? ঝটপট বানিয়ে ফেলুন ভেজিটেবল প্যানকেক

পাউরুটির হালুয়া তৈরির পদ্ধতি

১) সবকটি পাউরুটি ছোটো ছোটো টুকরো করে নিন।

২) আমন্ড, কাজু, পেস্তা ও কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন আগে থেকে। বাদামগুলোর খোসা ছাড়িয়ে কুচি করে নেবেন।

৩) গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে সামান্য ঘি দিন। তাতে এমনি দুধ, গুঁড়ো দুধ ও চিনি একসঙ্গে দিয়ে দিন। জ্বাল দিন বেশ কিছুক্ষণ।

৪) তার পর এতে পাউরুটির টুকরোগুলি দিয়ে মেশান ভাল করে। দুধ শুকিয়ে এলে সবকটা বাদাম এবং গোলাপ জল মিশিয়ে নামিয়ে নিন।

৫) ঠান্ডা হলে পরিবেশন করুন পাউরুটির হালুয়া।

আরও পড়ুন : সুজি, গাজরের হালুয়া তো প্রায়ই খান, এবার চেখে দেখুন পেঁপের হালুয়া

[ of 5 - Users]
Story first published: Saturday, July 9, 2022, 19:14 [IST]
X
Desktop Bottom Promotion