Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পটল ভাজা, তরকারি খেয়ে একঘেয়ে লাগছে? স্বাদ বদলাতে বানিয়ে নিন পটলের এই রেসিপি
গরমের সবজির মধ্যে বেশ পরিচিত পটল। পটলে জলের পরিমাণ বেশি থাকায় খেয়েও খুব স্বস্তি পাওয়া যায়। তাই বলে প্রতিদিন কি পটল ভাজা, পটলের তরকারি খেতে ভালো লাগে! পটল শুধু পোস্ত বা ভাজাই নয়, নিরামিষের দিন বাড়িতে বানিয়ে ফেলুন দুধ পটল। এটি বানানো অত্যন্ত সহজ এবং দ্রুত। তবে স্বাদের ব্য়াপাকে হার মানবে যেকোনও নিরামিষ পদকে।
গ্রীষ্মের মাসগুলিতে বাজার গেলেই দেখতে পাবেন ঢেলে বিক্রি হচ্ছে পটল। তবে মনে রাখবেন এই পদ বানাতে হলে বাজার থেকে বেছে আনতে হবে একেবারে কচি পটল, যেগুলিতে বীজ শক্ত হয়নি। বড় পটল ব্যবহার করে এই পটল রেসিপিটি তৈরি করার চেষ্টা একেবারেই করবেন না। এটি ভালো স্বাদের হবে না। তাই মনে করে বাজার থেকে কচি পটলই নেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন দই পটল।

দই পটলের রেসিপি-
- প্রথমে পটলগুলির খোসা পুরোপুরি ছাড়িয়ে নিন। এরপর দুপাশ দিয়ে হালকা চিরে নিতে হবে যেন মশলা ভালো করে ঢোকে।
- এবার একটি কড়াইয়ে পরিমাণমতো তেল দিয়ে পটলগুলি ভাজতে হবে সোনালি হয়ে আসা পর্যন্ত। প্রায় ৪-৫ মিনিট ভাজলেই হবে। ভাজা হয়ে গেলে পটলগুলি তুলে আলাদা প্লেটে রাখতে হবে।
- ওই একই কড়াইয়ে দুটি এলাচ, দুটি দারচিনি, দুটি লবঙ্গ দিয়ে ফোড়ন দিন। সঙ্গেই দিন জিরে গুড়ো ও হলুদ। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এগুলি ভাজতে থাকুন। তবে যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখুন।
ম্যাঙ্গো লস্যি, কোল্ড কফি তো অনেক হল, এবার বাড়িতেই ট্রাই করুন ছাতুর লস্যি!
- গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে সেই আগে থেকে ভেজে রাখা পটল। মশলার সঙ্গে পটল ভালো করে কষিয়ে নিতে হবে মিনিট পাঁচেক। সঙ্গেই দিয়ে দিন পরিমাণমত নুন।
- কিছুক্ষণ পর ওই পটলগুলিতে গরম দুধ দিয়ে দিন। পটল নরম না হওয়া পর্যন্ত ৫-৬ মিনিটের জন্য মাঝারি আঁচে ফোটান। এই পর্যায়ে ঢাকনা খুলে রান্না করতে হবে। দুধ ঘন হয়ে আসছে কিনা নজর রাখুন। দুধ ঘন হয়ে আসলে এক চামচ চিনি দিন। দুধ পটল নামানোর আগে ৫-৬ টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। এরপর এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নিন।
তৈরি আপনার দুধ পটল। স্বাদে তো অতুলনীয় বটেই, দেখতে তেমনই লোভনীয়। গরম গরম ভাতের সঙ্গেই পরিবেশন করুন জিভে জল আনা এই পদটি।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications